নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডে বিরাট রদবদলের পর এবার তা নিয়ে মুখ খুললেন মহারাজ নিজেই।
আরও পড়ুনঃ Iman-Mamata: মমতার সাথে ছবি পোস্ট ইমনের, তীব্র কটাক্ষের শিকার নেটদুনিয়ায়
এদিন কলকাতার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ছিলাম। আমি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি অন্য কিছু করতে চাই। কিন্তু আমার কাছে আমার ১৫ বছরের ক্রিকেট কেরিয়ার বেস্ট ছিল।
তিনি আরও বলেন, আপনি কখনই সারা জীবন ধরে ক্রিকেট খেলতে পারবেন না। আপনি প্রশাসক পদেও সারা জীবন থাকতে পারবেন না। আমি আমার এই জার্নিতে আনন্দ উপভোগ করেছি। সময় হলেই প্রত্যেক প্রশাসকের মেয়াদ শেষ হয়। আমি একজন ক্রিকেটার হতে পছন্দ করতাম এবং প্রশাসক হিসেবে উপভোগ করতাম।

তাঁর কথায়, জীবনে সমস্ত কিছুতে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রত্যেককেই বাতিল হতে হয়। এটা জীবনের চক্র। কিন্তু যেটা থেকে যায় সেটা হল নিজের দক্ষতার ওপর বিশ্বাস।
২০১৯ সালে বোর্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সৌরভের ২০২৫ অবধি বোর্ড সভাপতি পদে থাকায় কোনও বাধা নেই। তবুও সৌরভের বদলে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসতে চলেছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। সমস্ত পদ থেকে নিজেকে অব্যহতি দিয়েছেন সৌরভ। আগামী ১৮ অক্টোবর মুম্বইয়ে রয়েছে বিসিসিআইয়ের নির্বাচন।
১৫ বছরের ক্রিকেট কেরিয়ার বেস্ট ছিল, মুখ খুললেন মহারাজ

সূত্রের খবর, বিসিসিআইয়ের সচিব পদে থাকছেন জয় শাহ। তবে আইসিসির বিশেষ পদ পেতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের সহ-সভাপতির দৌড়ে রয়েছে রাজীব শুক্ল। একইসঙ্গে বিসিসিআইয়ের দায়িত্বে আসতে পারেন অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবোজিৎ সাইকিয়া, দিল্লি ক্রিকেট বোর্ডের প্রধান রোহন জেটলি। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের পদে লড়াই করছেন আশীষ সেলার এবং অরুণ ধুমাল। পরবর্তী আইপিএলে চেয়ারম্যান পদের জন্য অরুণ ধুমালের নাম উঠে আসছে।



