সিএবি-র প্রশাসনিক পদ সামলানোর সময় থেকেই বিশ্বরূপ দে'র (Biswarup Dey) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের৷
বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে বিন্দুমাত্র পিছপা হননি তৃণমূলের উঁচু থেকে নীচুস্তরের নেতারা। এবার তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, ভবানীপুর থেকে সৌরভকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, মত মদন মিত্রের।
বিসিসিআই সভাপতি থেকে কালই বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলি আর আজই তাঁর স্ত্রী বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিকে দুর্গা পুজোর কার্নিভালের অনবদ্য অবদানের জন্য বিশেষ পুরষ্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে আসতে চলেছেন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। এই মুহুর্তে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন বিনি। এর আগে বিসিসিআইয়ের সিলেকশান কমিটিতেও ছিলেন তিনি। তবে সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেণ্ট রজার বিনি হলেই এবার আইসিসির দিকে পা বাড়াচ্ছেন সৌরভ।