Sourav Ganguly: ফের সিএবি-র মসনদে সৌরভ? ভারতীয় বোর্ডের মসনদ অতীত হবার পর জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যেরকম অন‌্যায়ভাবে সরিয়ে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ‌্যায়কে, তার তীব্র নিন্দা চলছে। বলাবলি চলছে যে লোকটা দেশের ক্রিকেটকে বদলে দিয়েছিল, তাঁর সঙ্গে যে ব‌্যবহার করা হল, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে সৌরভ যে আর থাকছেন না, সেটা এদিন সকালেই পরিষ্কার।

আরও পড়ুনঃ কালীপুজোতেও ভাসবে রাজ্য? কি বলেছে হাওয়া অফিস

আর এর পরেই জোর জল্পনা তৈরি হয়েছে বাংলার ক্রিকেট বোর্ডে, যে এবার তাহলে ফের বাংলার ক্রিকেটের মসনদে বসবেন দাদা। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের কাছে সিএবি-এর দরজা খোলাই রয়েছে। Cricket Association Of Bengal-এর নিয়ম বলছে আরও এক বছর পদে থাকতে পারবেন মহারাজ।

ফলে ফের সিএবি প্রেসিডেন্ট হতে বাধা নেই তাঁর। ইডেনের বাইশ গজের সমীকরণ বলছে, সৌরভ প্রেসিডেন্ট হতে চাইলে বিরোধীরাও আপত্তি করবেন না বলেই মনে হয়। সুত্রের খবর বিসিসিআই-র প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেবার পর তাঁকে আইপিএল চেয়ারম্যানের পদের অফার দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি স্পষ্ট এই পদ গ্রহণ করতে অস্বীকার করেন।

ফের সিএবি-র মসনদে সৌরভ? ভারতীয় বোর্ডের মসনদ অতীত হবার পর জল্পনা তুঙ্গে

এরই মধ্যে সিএবি প্রাক্তন সচিব বিশ্বরূপ দে সৌরভের প্রেসিডেন্ট পদে এভাবে মেয়াদ ফুরনো নিয়ে পাশে দাঁড়ালেও কটাক্ষ করতে ছাড়েননি মহারাজকে। তিনি বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সৌরভকে যে ভাবে সরিয়ে দেওয়া হল, তা বাঙালির জন্য অত্যন্ত অসম্মানজনক। কিন্তু, এটাও ঠিক যে পদ্ধতিতে ব্রিজেশ প্যাটেল চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও তাঁকে সরিয়ে বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তাতে শেষটাতে এটা হওয়ারই ছিল।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত