নজরবন্দি ব্যুরোঃ বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ১৫ অক্টোবর প্রথম এবং ২০ অক্টোবর দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আর তার জেরেই ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
আর এতেই চিন্তা বেড়েছে উৎসব মুখর বাঙালির। কারণ ঐ সময় কালীপুজো ও দীপাবলি। ঘূর্ণাবর্তের প্রভাব কতখানি পড়বে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারেনি হাওয়া অফিস। তবে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।


এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।উল্লেখ্য, অন্যান্যবার ১২ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার তা হচ্ছে না। ফলে বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং করতে পারে বর্ষা, এমনটাই মনে করছেন অনেকে।
কালীপুজোতেও ভাসবে রাজ্য? কি বলেছে হাওয়া অফিস
তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। গরমের রেশ চলবে বলেই খবর। অক্টোবর-নভেম্বর যেহেতু ঘূর্ণিঝড়ের মাস। তাই এই সময়ে ঘূর্ণাবর্ত তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও থেকে যায়।







