Madan Mitra: বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, সৌরভের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কিন্তু বিসিসিআইয়ের সচিব পদে রয়েছে জয় শাহ। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে বিন্দুমাত্র পিছপা হননি তৃণমূলের উঁচু থেকে নীচুস্তরের নেতারা। এবার তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, ভবানীপুর থেকে সৌরভকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, মত মদন মিত্রের।

আরও পড়ুনঃ Arjun-Pawan: বাবা ঘাসফুলের, পদ্মে বিরাজমান পবন, সু-সম্পর্ক শুভেন্দুর সঙ্গেও

- Advertisement -

কিছু মাস আগেই সৌরভের সক্রিয় রাজনীতিতে যোগদানের কথা উঠেছিল যখন তাঁর বাড়িতে নৈশ্যভোজের জন্য উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব। কিন্তু রাজনীতিতে যোগদান না করে তৃণমূলের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিলেন তিনি। এখন বিসিসিআইয়ের পদ যেতেই সৌরভের যোগদানের প্রসঙ্গ উঠে আসছে বারবার।

বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কেন একথা বললেন মদন? 
বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কেন একথা বললেন মদন?

এবিষয়ে মদন মিত্র বলেন, বিজেপি ভেবেছিল ভবানীপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে। আর এই জন্য তাঁকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট করা হয়। যে সময় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার সাত দিন আগেও আমার সঙ্গে তাঁর একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল সৌরভের। তিনি তখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার কোনও আগ্রহ দেখাননি।

তাঁর কথায়, বিজেপি নিজের স্বার্থেই এই পদের দায়িত্ব দিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ, এই বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। আমার এখানে একটাই উত্তর বিজেপি সামান্য ভুল করে ফেলেছে। সৌরভের পদবি গঙ্গোপাধ্যায়, চক্রবর্তী নয়। দুজনের ডিএনএ আলাদা। আমরা সকলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছি।

রজার বিনির সভাপতি পদ নিয়ে মদন মিত্রের বক্তব্য, আমি বলছি না রজার বিনি ক্রিকেট খেলেননি। হাডুডু বা কবাডি নয়, ক্রিকেট থেকেই তাঁর উত্থান। ক্রিকেট দুনিয়া থেকে হারিয়ে যাওয়া নামকে কেন দায়িত্ব দেওয়া হল? প্রশ্ন তুলেছেন মদন।

- Advertisement -

বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কেন একথা বললেন মদন? 

বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কেন একথা বললেন মদন? 
বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কেন একথা বললেন মদন?

তিনি আরও বলেন, আজ শুধুমাত্র শোনানো হচ্ছে যে আইসিসির প্রেসিডেন্ট করার জন্য বিসিসিআই থেকে সরানো হয়েছে। সৌরভকে সরানো মানে বাংলাকে অপমান করা দাবি মদন মিত্রের। সেক্ষেত্রে কাল বাংলার প্রতি রাগে রাষ্ট্রপতি শাসনও চালু করে দিতে পারে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর