নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং। পরবর্তী লোকসভার মেয়াদ শুরুর আগেই তৃণমূলে ফিরে গেছেন অর্জুন সিং। চলতি বছরে তৃণমূলের কাছে এটা বিরাট প্রাপ্তি বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। বাবা ঘাসফুলের, পদ্মে বিরাজমান পবন। বাবা তৃণমূলে ফিরলেও তৃণমূলে যোগদানের কথা উড়িয়ে দিলেন অর্জুন পুত্র পবন সিং।
আরও পড়ুনঃ SSC Protest: ৫৭৭ দিনের ধর্নামঞ্চে চাকরির হাহাকার, দ্রুত নিয়োগ চায় হবু শিক্ষকরা
দলবদল প্রসঙ্গে অর্জুন পুত্রের বক্তব্য, বাবা বাবার মতো কাজ করছেন। রাজনীতি ছাড়া নিজের আদর্শ নিয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। রাজনীতি নয় বরং সামাজিক কাজের জন্য এসেছেন বলে জানালেন তিনি। ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করতে আসেননি বলেই জানালেন তিনি।

পরবনের কথায়, বিজেপি তাঁকে সম্মান দিয়েছে। অনেক মানুষ ভোট দিয়েছেন। দলে সম্মানীয় জায়গা দেওয়া হয়েছে। তাঁর কথায়, বিজেপিতে থেকে যদি না নিজের সততার দাবি করতে পারেন, তাহলে অন্য দলে গিয়ে কীভাবে সততা রক্ষা করবেন?
দীর্ঘ সময় ধরেই কেন্দ্রের সঙ্গে বাকযুদ্ধ চলছিল অর্জুন সিংয়ের। তারপর চলতি বছরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং। তখনই ধরে নেওয়া হয়েছিল বাবার হাত ধরে পবন এবার বিজেপি ছেড়ে তৃণমূলের পথে যাবেন। কিন্তু তিনি তা করেননি। বরং বিজেপিতেই থেকে গেছেন তিনি। তবে বাবার দলবদল নিয়ে বিশেষ কিছু বলতে চাইলেন না পবন। বরং বাবার থেকে নিজের ভাবনা অন্য বলেই দাবি করলেন তিনি।
বাবা ঘাসফুলের, পদ্মে বিরাজমান পবন, জানালেন নিজের সমাজ কল্যাণের আদর্শ

২০২১ সালের আগে বিজেপির টিকিটে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন পবন। তখন থেকেই ভাটপাড়ার বিধায়ক পদে রয়েছেন তিনবি। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে অর্জুনের দীর্ঘ সময়ের কেন্দ্র, ভাটপাড়া থেকেই জয়লাভ করেন তিনি। এখন বিজেপির বিধায়ক তিনি। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।



