BCCI Election: বোর্ড নির্বাচন ১৮ অক্টোবর, কি হবে সৌরভের ভবিষ্যৎ?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট বোর্ডে নির্বাচন আদৌ হবে? হলে কবে হবে? সেই নিয়ে জল্পনার ঠিক মাঝেই জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর বোর্ডের ৯১তম এজিএম অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! বৈঠকে বসতে চলেছে অ্যাড-হক কমিটি

বার্ষিক সাধারণ সভার পরই হবে বোর্ডের নির্বাচন। সূত্রের খবর, আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ। সেক্ষেত্রে বোর্ড সভাপতি হতে পারেন জয় শাহ। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ, বোর্ডের এই পাঁচটি পদের নির্বাচন হবে সেদিন।

বোর্ড নির্বাচন ১৮ অক্টোবর, কি হবে সৌরভের ভবিষ্যৎ?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের প্রতিনিধিত্ব করবেন কে, সেটাও স্থির হয়ে যাবে ১৮ অক্টোবর। বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হবে মুম্বইয়ে। অরুণ জেটলির ছেলে রোহন জেটলিও আসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডে। বাংলা ক্রিকেট সংস্থা থেকে দেখা যেতে পারে অভিষেক ডালমিয়াকে।

1 50

সিএবি-তে ইতিমধ্যেই মেয়াদ ফুরিয়ে গিয়েছে অভিষেকের। সুপ্রিম কোর্টের রায়ের পর ভারতীয় বোর্ড (BCCI) প্রেসিডেন্ট পদে ও সচিব পদে মেয়াদ আরও তিন বছর করে বেড়ে গিয়েছে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের।

বোর্ড নির্বাচন ১৮ অক্টোবর, কি হবে সৌরভের ভবিষ্যৎ?

বোর্ড নির্বাচন ১৮ অক্টোবর, কি হবে সৌরভের ভবিষ্যৎ?

তবে সৌরভ বোর্ড প্রেসিডেন্টই থাকছেন নাকি আইসিসি (ICC) চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে লড়বেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর