Sourav Ganguly: রাজনীতির হাত ধরে ক্ষমতায় এলে এমনটাই হবে, সৌরভকে খোঁচা প্রাক্তন সিএবি কর্তার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই প্রেসিডেন্ট পদে আর থাকছেন না। বিষয়টা স্পষ্ট হতেই সেই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সিএবি-র প্রশাসনিক পদ সামলানোর সময় থেকেই বিশ্বরূপ দে’র (Biswarup Dey) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের৷

আরও পড়ুন: হিজাব বিতর্কে দুই সুপ্রিম বিচারপতির ভিন্ন মত, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা, অন্যদিকে বিশ্বরূপ দে পা রেখেছেন সক্রিয় রাজনীতির পরিসরে ৷ তবে বিশ্বরূপ-সৌরভের সম্পর্ক যে আদায়-কাঁচকলায় ছিল সেখানে রয়ে গিয়েছে ৷ তা আরও স্পষ্ট হল বিসিসিআই প্রেসিডেন্ট পদে আর থাকছেন না খবরটা  সিলমোহর পড়ল। প্রাক্তন সিএবি কোষাধ্যক্ষের কথায়, “রাজনীতিবিদদের হাত ধরে ঘুরপথে ক্ষমতায় আসলে পরিণতি এরকম হওয়াটাই স্বাভাবিক।”

রাজনীতির হাত ধরে ক্ষমতায় এলে এমনটাই হবে, সৌরভকে খোঁচা প্রাক্তন সিএবি কর্তার
রাজনীতির হাত ধরে ক্ষমতায় এলে এমনটাই হবে, সৌরভকে খোঁচা প্রাক্তন সিএবি কর্তার

ফেসবুকে বিশ্বরূপ দে লেখেন, ‘অনেকেই জানতে চাইছেন, সৌরভ আর বোর্ড প্রেসিডেন্ট না থাকায় আমি খুশি নাকি অখুশি? আমার উত্তর খুব সহজ। বৃহত্তর প্রেক্ষাপট বিচারে আমি অখুশি। কারণ বাংলার কোনও প্রতিনিধি যখন প্রশাসন বা অন্য কোনও ক্ষেত্রের সর্বোচ্চ পদ থেকে সরে আসেন, বা তাঁকে যখন সরিয়ে দেওয়া হয়, সেটা একজন প্রকৃত বাঙালির কাছে সুখকর হতে পারে না। একজন বাঙালি হিসেবে যেভাবে চক্রান্ত করে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হল, তার নিন্দা করি আমি। একই সঙ্গে বলব, আমি অসম্ভব ব্যথিতও।’

রাজনীতির হাত ধরে ক্ষমতায় এলে এমনটাই হবে, সৌরভকে খোঁচা প্রাক্তন সিএবি কর্তার

 

7 10

অবশ্য সৌরভকে ভবিষ্যতে আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চাইছেন বিশ্বরূপ দে। তিনি এও জানিয়েছেন যে, ক্রিকেটের উন্নতির স্বার্থে তিনি সর্বদা সৌরভের পাশে রয়েছেন এবং তাঁকে সমর্থন করবেন। সঙ্গে মহারাজকে একটা পরামর্শও দিয়েছেন তিনি। তাই শেষবেলায় উপদেশ নয়, বরং অনুরোধের সুরে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে অনুরোধ করেছেন বিশ্বরূপ৷ সেখানে সৌরভকে ব্যবসায়িক স্বার্থের বৃত্ত ছেড়ে বেরোতে বলেছেন তিনি এবং ভবিষ্যতে আইসিসি চেয়ারম্যান হলে সৌরভ যেন অন্তর্বাসের বিজ্ঞাপন না করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন