Hijab Case: হিজাব বিতর্কে দুই সুপ্রিম বিচারপতির ভিন্ন মত, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার মামলায় দুই বিচারপতি ভিন্নমত পোষণ করলেন। আজ সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সুপ্রিমকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ‘স্প্লিট’ রায় দিয়েছেন এই মামলার প্রেক্ষিতে। অর্থাৎ, এখনও হিজাব মামলার প্রকৃত ফলাফল স্পষ্টচ নয়। রায়দান করে বিচারপতি হেমন্ত গুপ্ত বলেছেন যে ‘মতের ভিন্নতা’ ছিল।

আরও পড়ুন: কলকাতার কুঁদঘাট এলাকায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা

এই আবহে মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিচারপতি হেমন্ত গুপ্ত আবেদন খারিজ করার পক্ষে রায় দেন এবং হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। এদিরে বিচারপতি শুধাংশু ধুলিয়াঁ আবেদন অনুযায়ী হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দেন।

হিজাব বিতর্কে দুই সুপ্রিম বিচারপতির ভিন্ন মত, মামলা গেল বৃহত্তর বেঞ্চে
হিজাব বিতর্কে দুই সুপ্রিম বিচারপতির ভিন্ন মত, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

এদিন মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) রায় খারিজ করে দেন বিচারপতি সুধাংশু ধুলিয়া। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “এটা একেবারেই ইচ্ছার বিষয়। এর চাইতে কম বা বেশি কিছুই নয়।”  এদিকে, কর্ণাটক হাই কোর্টের রায় বহাল রেখে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষে বিচারপতি হেমন্ত গুপ্তা। দুই বিচারপতির মতের মিল না হওয়ায় এবার মামলাটি প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের সামনে পেশ হবে। সেখান থেকে বৃহত্তর বেঞ্চে সেটিকে পাঠানো হবে বলে খবর।

হিজাব বিতর্কে দুই সুপ্রিম বিচারপতির ভিন্ন মত, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

3 10

প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কর্ণাটক হাই কোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন