Sourav Ganguly: বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সৌরভের, জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিসিসিআই সভাপতি পদ থেকে এবার ইস্তফা দিতে পারেন সৌরভ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের নির্দেশে আরও তিনবছর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন সৌরভ। কিন্তু তিনি কি আর থাকবেন? এই নিয়েই চলছে জল্পনা। তাঁর বদলে নাকি উঠে আসছে তিরাশির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনির (Roger Binny) নাম। এমনটাই দাবি সর্বভারতীয় হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণে’র।

আরও পড়ুন: ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় ৬৬টি শিশুর মৃত্যু! সতর্কবার্তা WHO-র

- Advertisement -

এই হিন্দি সংবাদপত্রে দাবি, বৃহস্পতিবার বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা এক বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ, বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধূমল সহ আরও কয়েকজন। সেই বৈঠকেই ঠিক হয় সৌরভ দ্বিতীয়বারের জন্য আর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকবেন না।

বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সৌরভের, জল্পনা তুঙ্গে
বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সৌরভের, জল্পনা তুঙ্গে

আগামী ১৮ অক্টোবর হবে নির্বাচন। ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে প্রার্থীদের। সেখানেই সকলের নজর থাকবে প্রেসিডেন্ট ও সচিব পদে কারা লড়াই করছেন। কিন্তু দৈনিক জাগরণ বলছে, এই জল্পনাও পুরোপুরি সত্যি নয়। সৌরভ বোর্ড সভাপতি নির্বাচনে লড়বেন না ঠিকই, তবে জয় শাহও সভাপতি হবেন না। তিনি ফের বোর্ড সচিব পদের জন্যই লড়াই করবেন।

বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সৌরভের, জল্পনা তুঙ্গে

10 2

আর সভাপতি পদের জন্য তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য নাম প্রকাশ্যে আসছে। তবে বোর্ডের ক্ষমতাসীন গোষ্ঠী সম্ভবত চাইছে রজার বিনির মতো লো-প্রোফাইল কাউকে সভাপতি পদে বসাতে। যাতে বোর্ডের রাশ থাকে সচিব জয় শাহর হাতেই।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর