নজরবন্দি ব্যুরো: ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৬টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ৬ অক্টোবর থেকে ওই সিরাপগুলোর বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এর পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই সিরাপগুলির একটিও ভারতে বিক্রি হয় না। শুধুমাত্র রফতানির জন্যই এই ওষুধগুলি তৈরি করা হয়।
আরও পড়ুন: মোদীর রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি জাল নোট, সরবে বিরোধীরা
প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ নামের চারটি কাশির সিরাপের সঙ্গে আফ্রিকার ওই শিশুমৃত্যুর ঘটনার যোগ রয়েছে বলে আশঙ্কা ‘হু’-এর। ভারতের হরিয়ানার সোনিপতের মেইডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড দীর্ঘদিন ধরেই শিশুদের জন্য কাশির সিরাপ তৈরি করে আসছে।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়, এই চারটি কাশির সিরাপ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে এই সিরাপগুলির মধ্যে মাত্রাতিরিক্ত ডাইথিলিন গ্লাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে। ৫ই সেপ্টেম্বর এই ইস্যুতে হওয়া সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, গাম্বিয়াতে ব্যবহার করা ওই চারটি সিরাপ বিপজ্জনক।
ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় ৬৬টি শিশুর মৃত্যু! সতর্কবার্তা WHO-র

হু-এর প্রধান টেড্রস গেব্রেয়াসাস টুইট করে গোটা ঘটনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “এমন তরতাজা শিশুদের এইভাবে চলে যাওয়া, তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। সেই জন্য হু-এর তরফ থেকে মেডিক্যাল সতর্কতা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, বিশেষ চারটি কফ সিরাপ খাওয়ার ফলে কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে।”



