মোদীর রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি জাল নোট, সরবে বিরোধীরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার পর এবার গুজরাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। গুজরাটে  (Gujrat) অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হল ৩১৭ কোটির জাল নোট। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে, সুরাটের পুলিশ আমেদাবাদ-মুম্বই হাইওয়েতে পারদি গ্রামের কাছে ডিকরি এডুকেশন ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্স আটকে ২৫ কোটি টাকার জাল নোট ভরতি ছ’টি বাক্স উদ্ধার করে।

আরও পড়ুন: অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের, সায়গলকে জিজ্ঞাসাবাদে আসানসোলে ইডি

এসপি হিতেশ জয়সার জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে। আটক অ্যাম্বুল্যান্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে জানিয়েছিল যে, অ্যাম্বুল্যান্সে পাওয়া জাল নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত অর্থ ছিল। এরপর হিতেশের বাড়ি থেকে ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মোদীর রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি জাল নোট, সরবে বিরোধীরা
মোদীর রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি জাল নোট, সরবে বিরোধীরা

মোদীর রাজ্য থেকে উদ্ধার কোটি কোটি জাল নোট, সরবে বিরোধীরা

3 3

জামনগরের ডিএসপি প্রেমসুখ দেলু জানান, এই বিপুল জাল নোট কোথায় ছাপা হচ্ছে এবং কোন চ্যানেলে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক হওয়া অ্যাম্বুলেন্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে জানিয়েছিল যে অ্যাম্বুলেন্সে পাওয়া জাল নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত অর্থ ছিল। এরপর হিতেশের বাড়ি থেকে ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।বর্তমানে গুজরাটের এই পরিস্থিতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে গুজরাটে এত জাল নোট কীভাবে এল! সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর