Suvendu on Mamata: শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, মমতাকে পরামর্শ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এতদিন ধরে তৃণমূলের নেতারা আক্রমণ শানাচ্ছিলেন বিজেপির বিরুদ্ধে। সোমবার উত্তরবঙ্গ সফরের আগে সৌরভকে অপসারণের কারণ জানতে চেয়ে বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। পাল্টা জবাবে মাঠে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ Mamata on Sourav: সৌরভকে বাদ দেওয়ার কারণ কী? প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা

- Advertisement -

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন তাহলে সৌরভকে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর করতে পারতেন। ক্রিড়া জগতকে নিয়ে রাজনীতি করবেন না। প্রধানমন্ত্রীও এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকেন।

শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, চান বিজেপি নেতারা 
শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, চান বিজেপি নেতারা 

এদিন উত্তরবঙ্গ সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  কেন জানিনা কী কারণে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন। সে থাকুক আমার কোনও যায় আসে না। সে ছোট ছেলে। আমি তো আর বিজেপি নয় রোজ গালাগালি দেবো। ভালো কাজ করলে সমর্থন করব। ভালো কাজ না করলে তখন বলব।

এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে আমরা এটাই জানতে চাই। আমি এখনও মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটার একমাত্র কমপেনসেট হতপারে। জগমোহন ডালিমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে। শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও একজন।

শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, চান বিজেপি নেতারা 

শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, চান বিজেপি নেতারা 
শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন, চান বিজেপি নেতারা 

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, সৌরভ যাতে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেদিকে আপনি একটু নজর দেবেন। ওকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন তাঁর সঙ্গে এই বঞ্চনা করা হচ্ছে? ওর গাফিলতি কী রয়েছে? ওকে সারা বিশ্ব চেনে। আমরা ওর জন্য গর্বিত। ওর জন্য বাংলা সহ দেশের মানুষ গর্বিত। যারাই ক্রিকেট খেলেছে সবাই তাঁকে চেনে। আমি ভশীহণভাবে আশ্চর্য হয়েছি। ও কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তাই রাজনীতি থেকে বেরিয়ে সৌরভকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর