শান্তিনিকেতনের দোল উৎসব শুধুমাত্র একটি রঙের উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এবারের উৎসবে প্রশাসনের অনুমতি পেয়ে পর্যটক ও স্থানীয়দের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছে।
পাশাপাশি সোনাঝুরি, খোয়াই হাট কর্তৃপক্ষকেও নোটিস করা হতে পারে বলে জানা যায়। বোলপুরের বনদপ্তরের আধিকারিক জ্যোতিষ বর্মন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সোনাঝুরিপল্লির হাট সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ও কয়েকটি রিসোর্টের বৈধ কাগজপত্র নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়”। তবে এই সবের মধ্যেই চিন্তায় পড়েছেন সোনাঝুরি হাটের কুটিরশিল্পী ও হস্তশিল্পীরা।
তিন বছর পর ফের একবার শান্তিনিকেতনে বসতে চলেছে পৌষ মেলা। আজ বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। দুই পক্ষের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তবে হাতে সময় কম থাকার কারণে মেলা আয়োজনের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করাও হতে করা হলেও হতে পারে বলে সূত্রের খবর।
প্রবল চাপের মাঝেই ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি মুখ্যমন্ত্রীর নামে ‘কুরুচিকর মন্তব্য’ করেছেন। আর এই ঘটনার জেরেই শুক্রবার তাকে তলব করেছে শান্তিনিকেতনের পুলিশ। তবে আজ কি হাজিরা দেবেন তিনি?
এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব।এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব। ২০২০-তে করোনার কামড়ে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষ উৎসব। বিগত ২০২১-এ জৌলুষহীন ভাবে হয়েছিল মেলা। এবারে পুনরায় জাঁক জমকপূর্ণ ভাবে মেলা হওয়ার কথা থাকলেও পুনরায় তা বিঘ্নিত হল।
ভালো আছেন অনুব্রত, অসুস্থতা এবং চেকআপের কারণে গত কয়েকদিন ধরে কলকাতার ফ্ল্যাটেই ছিলেন কেষ্টদা। বোলপুর থেকেই সঙ্গে এসেছিলেন কন্যাও। তবে এখন সুস্থ। তাই কলকাতার ফ্ল্যাট থেকে আজই ফিরছেন বোলপুরের ঘরে।