ভালো আছেন অনুব্রত, ডাক্তারের গ্রিণ সিগন্যাল পেয়ে আজই ফিরছেন বোলপুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভালো আছেন অনুব্রত, অসুস্থতা এবং চেকআপের কারণে গত কয়েকদিন ধরে কলকাতার ফ্ল্যাটেই ছিলেন কেষ্টদা। বোলপুর থেকেই সঙ্গে এসেছিলেন কন্যাও। তবে এখন সুস্থ। তাই কলকাতার ফ্ল্যাট থেকে আজই ফিরছেন বোলপুরের ঘরে।

আরও পড়ুনঃ ওবেলা কোভ্যাক্সিন, এবেলা কোভিশিল্ড! রাজ্যে আজই আসছে কয়েক লক্ষ টিকা

পুরো নির্বাচন কাল এককথায় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। বিরোধী দলের নেতা থেকে নির্বাচন কমিশন সকলকে ঘুরিয়েছেন নিজের মতো করে। সেই দোর্ডণ্ডপ্রতাপ কেষ্ট দা অসুস্থ হয়েছিলেন হঠাতই। জ্বর শ্বাসকষ্ট নিয়ে তড়িঘড়ি বোলপুর থেকে অ্যাম্বুলেন্সে করে কেষ্টদাকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়।

সকলেই আশঙ্কা করছিলেন কোভিডের। স্থানীয় সূত্রের খবর ছিল হাসপাতালে আনার আগে গত কয়েক দিন ধরের শরীর ভালো যাচ্ছিল না কেষ্ট দার। একপ্রকার গৃহবন্দী ছিলেন তিনি। ২৬ তারিখ রাত থেকেই শরীরে সমস্যা বাড়ে। শুরু হয় শ্বাসকষ্ট। ২৭ এর সকালের পর শ্বাসকষ্ট বাড়তে থাকায় সকলে সিদ্ধান্ত নেন হাসপাতালে নিয়ে যাওয়ার। তার পরই উচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ গিয়েছিলো কেষ্টদাকে সোজা কলকাতায় নিয়ে আসার।

ভালো আছেন অনুব্রত, ডাক্তারের গ্রিণ সিগন্যাল পেয়ে আজই ফিরছেন বোলপুরে। কলকাতায় এসেই কোভিড টেস্ট হলে রিপোর্ট আসে নেগেটিভ। তবে বুকের এক্স-রে তে ধরা পড়েছিল সমস্যা। এমনিতেও শারীরিক অসুস্থতার কারণে বছরভর কিছু ওষুধ খেতে হয় তাঁকে। সেই কারণেই গত কয়েকদিন নিউটাউনের ফ্ল্যাটেই থেকে গিয়েছিলেন তিনি। তবে ঘনিষ্ঠ মহল সূত্রের খবর কলকাতায় থাকলেও কেষ্টদার মন পড়ে থাকত সবসময় জেলার দিকেই।  আজ চিকিৎসকদের থেকে গ্রিণ সিগন্যাল পাওয়ার পর আর দেরী করেন নি। রওনা দিয়েছেন বোলপুরের পথে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর