Shantiniketan: এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব, জানিয়ে দিলো শান্তিনিকেতন ট্রাস্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও মন খারাপ শান্তিনিকেতনের। এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব। ২০২০-তে করোনার কামড়ে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষ উৎসব। বিগত ২০২১-এ জৌলুষহীন ভাবে হয়েছিল মেলা। এবারে পুনরায় জাঁক জমকপূর্ণ ভাবে মেলা হওয়ার কথা থাকলেও পুনরায় তা বিঘ্নিত হল। সুত্রের খবর, পরিকাঠামো গত সমস্যার কারণেই বন্ধ থাকবে এবারের পৌষমেলা। বৃহস্পতিবার বোলপুর পুরসভাকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট।

আরোও পড়ুনঃবিকল টুইটার পরিষেবা, এলন মাস্কের অধিগ্রহণের পরই প্রথম বিপত্তি

মাস কয়েক আগে বিশ্বভারতী কর্মী পরিষদকে, শান্তিনিকেতন ট্রাস্ট মেলা করতে চেয়ে চিঠি দিয়েছিল। মেলার আয়োজন নিয়ে ট্রাস্ট মাস দুয়েক আগে কর্মী পরিষদকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। কিন্তু এখন অবধি সেই চিঠির বিষয়ে নিরুত্তর কতৃপক্ষ। শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছে তাদের পক্ষে পৌষমেলা শান্তিনিকেতনের মেলা মাঠে করা সম্ভব নয়। তবে বিকল্প পৌষমেলা করা হবে কিনা সেই বিষয় টি এখনও পরিষ্কার করেনি কতৃপক্ষ।

এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব, জানিয়ে দিলো শান্তিনিকেতন ট্রাস্ট
এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব, জানিয়ে দিলো শান্তিনিকেতন ট্রাস্ট

২০২০-তে অতিমারীর জন্য শান্তিনিকেতনে পৌষমেলা বন্ধ ছিল। ২০২১-এও খুব একটা জাঁকজমকভাবে পৌষমেলা হয়নি। বোলপুরের ডাকবাংলো ময়দানে বোলপুর পুরসভার উদ্যোগে ‘বিকল্প পৌষমেলা’-এর আয়োজন করা হয়েছিল। দায়িত্বে ছিল ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ। তবে বিকল্প মেলাতেও মন ভরেনি বাঙালির। আশা করা হয়েছিল, কোভিড পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ায় ছোট করে হলেও পৌষমেলা হবে। এ বছর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও নিরাশ হতে হল আম বাঙালিকে।

এবারও বন্ধ থাকছে পৌষমেলা উৎসব, জানিয়ে দিলো শান্তিনিকেতন ট্রাস্ট

baul

পৌষমেলার জন্য সারা বছর মুখিয়ে থাকেন অনেকেই। মেলা ঘিরে গ্রাম বাংলায় প্রচুর মানুষের আর্থিক লেনদেন নির্ভর করে থাকে। পৌষ মেলায় সাংস্কৃতিক আদান প্রদান হয়ে থাকে । বারংবার এভাবে বিঘ্নিত হলে মেলার ঐতিহ্য হারাতে পারে এই কথাও বলছেন বিশিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত