নজরবন্দি ব্যুরো: হোয়াটসঅ্যাপের পর এবার বিকল হল টুইটার। সাতসকালে বসে গেল টুইটার পরিষেবা (Twitter Down)। দুনিয়া জুড়ে বহু ইউজার অভিযোগ জানালেন, তারা টুইটার ব্যবহার করতে পারছেন না। অনেকেই বলছেন, টুইটারে লগ ইন করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, টুইটারে ফিডে আসছে না নতুন কিছু পোস্ট।
আরও পড়ুন: দিল্লীতে মাত্রাতিরিক্ত দূষণ, বন্ধ হল স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান


ওয়েব ও অ্যাপ দুটোতেই এই সমস্যা হচ্ছে। কী কারণে টুইটারে এই বিপত্তি তা জানা যাচ্ছে না। জানা গেছে, ভারতীয় সময়, ভোর তিনটের দিকে এই সমস্যা শুরু হয়েছে। বেলা সাতটা বাজার পর থেকে বাড়তে থাকে সমস্যা। একের পর এক টুইারিয়ান লিখতে থাকেন, কোনও ভাবেই লগ ইন করতে পারছেন না।

কিছুদিন আগেই টুইটারের মালিক হয়েছেন এলন মাস্ক (Elon Musk)। আর তাঁর অধিগ্রহণের কিছুদিন পরই এমনভাবেই বিকল হল পরিষেবা। কোটি টাকা দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে ছাঁটাই অভিযান। টুইটারের সিইও পরাগ আগরওয়ালের চাকরি যায় প্রথম দিনেই।
বিকল টুইটার পরিষেবা, এলন মাস্কের অধিগ্রহণের পরই প্রথম বিপত্তি



আরও কয়েক জন উচ্চপদস্থ আধিকারিককে ছাঁটাই করা হয়। আজ, শুক্রবার গণসাফাই অভিযানের কথাও জানান এলন মাস্ক। সূত্রের খবর, সাড়ে ৭ হাজার কর্মীর চাকরি যেতে পারে আজ। এত বড় কর্মকাণ্ডের জেরেই হয়তো পরিষেবার সমস্যা তৈরি হল, মনে করছেন অনেকেই।







