উপেন বিশ্বাসের ভিডিও বার্তার কথা শুনে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বাগদার রঞ্জনকে তলব করলেন বিচারপতি। যার আসল নাম চন্দন মণ্ডল, তাঁকে তলব করল কলকাতা হাইকোর্ট।
তেহট্টের পর চাপড়া। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়কের। নাম জড়াল চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের। অভিযোগ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়কের। একইসঙ্গে অভিযোগ উঠেছে রুকবানুরের ছায়াসঙ্গী শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে। তেহট্টের পর এবার চাপড়ার তৃণমূল বিধায়কের নাম জড়ানোয় প্রবল অস্বস্তিতে তৃণমূল বিধায়ক।
স্কুল সার্ভিস কমিশনের তরফে বারবার তথ্য চেয়ে পাঠাচ্ছেন বিচারপতি রাজশেখর মান্থা। কিন্তু কমিশনের সার্ভার রুমের দায়িত্ব নিয়েছে সিবিআই। তাই এখনই তথ্য পেশ করতে অসুবিধা। দুই মামলা নিয়ে যাতে না বিভ্রান্তি দেখা দেয় সেজন্য আরও একটি মামলা থেকে সরলেন বিচারপতি রাজশেখর মান্থা।
বৃহস্পতিবার মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখায় পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। তাঁদের বক্তব্য, প্রিলিতে ফেল করেও ডব্লবিসিএসে প্রথম হয়েছেন এবং তিনি কর্মরত। তাঁকে চাকরী থেকে সরাতে হবে। তাঁদের দাবী, দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ শুরু করা হোক। তাঁদের এই দাবিকে সমর্থন করেছে বামেরা।
আপনার ফোন নম্বরের নকল সিম কার্ড প্রতারকদের হাতে? সতর্ক করল লালবাজার। এর পরে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে, 'ভুল করে হোয়াটসঅ্যাপ অথেন্টিকেশন কোডটি আপনার কাছে চলে গিয়েছে।' এর পরে যে কোনও অছিলায় কোডটি জেনে নিতে পারলেই সেই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ চলে যাচ্ছে প্রতারকের হাতে।