নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত নয়। বুধবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই জনগণকে আশ্বাস দিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বার্তা, প্রতারণা করলে আমার অফিসে জানান।
আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার, পোস্টার দিয়ে জানাল মাওবাদীরা
এদিন নিজের ফেসবুক পোস্টে মহুয়া মৈত্র লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনো রকমের তোলাবাজি করা যাবে না – চাকরি দেওয়ার নাম করে, টেট প্যানেলে নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ বা কারা যদি মানুষকে প্রতারণা করে তবে নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন”।

এর সঙ্গে আমজনতার উদ্দেশ্যে মহুয়া মৈত্রর বার্তা, “ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনো কারণ নেই। যতই প্রভাবশালী হোক না কেন এক দিন না একদিন ধরা পড়বেই – তাই দয়া করে এগিয়ে আসুন – চলুন এই চক্র গুলিকে বন্ধ করি”।
মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক। অথচ তাঁর লোকসভার অন্তর্গত তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার বিরুদ্ধে চাকরী দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। যাঁদের থেকে তিনি টাকা নিয়েছিলেন তাঁরাই অভিযোগ তুলেছে। এমনটাই অভিযোগ উঠেছে বারবার।
প্রতারণা করলে আমার অফিসে জানান, পাল্টা কটাক্ষ বিজেপির

বিজেপির কথায়, শুধুমাত্র মহুয়া মৈত্র কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সাহস নেই দুর্নীতি শণাক্তকরণ করার। আসলে এধরণের কথা বলে সস্তার রাজনীতি করছেন মহুয়া মৈত্র। যাতে তৃণমূলের জনপ্রিয়তা অর্জন করতে পারে সেই চেষ্টাই করছেন তিনি।



