তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার, পোস্টার দিয়ে জানাল মাওবাদীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবারের পর বৃহস্পতিবার। ঝাড়গ্রামে পড়ল মাওবাদী পোস্টার। তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার। এই হুঁশিয়ারি দিয়ে বীনপুরের একাধিক পড়ল পোস্টার। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং স্থানীয় নেতাদের নাম উল্লেখ রয়েছে। একইসঙ্গে মুলস্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজের ক্ষেত্রেও দুর্নীতি চলছে এই অভিযোগ উঠে এসেছে।

আরও পড়ুনঃ Rape Case: বাড়ি ফিরিয়ে আনার নামে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করে মামা, গ্রেপ্তার অভিযুক্ত

বাঁকুড়ার তালডাংরা থানার সাবরাকোন থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদাবিলা এলাকায় পোস্টার পড়তে দেখা যায়। তাঁদের একটাই দাবি শিমুলডাঙ্গার কিশোরীর ওপর হামলা এবং মারধরের ঘটনায় দ্রুত বিচার চাই। পোস্টারে প্রশাসন এবং আদিবাসীদের সামাজিক সংগঠন মাজি পারাগনার কাছে আবেদন জানানো হয়েছে।

Sleepwalking' with India's Maoist guerrillas - BBC News

কে বা কারা পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বুধবার পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় মাওবাদীদের পোস্টার পড়তে দেখা গেছে। আগামী ৭ দিন বাজার বন্‌ধের ডাক দিয়েছে মাওবাদীরা। কিন্তু এই বাজার খোলা রয়েছে। বাজার এলাকায় বাড়ানো হয়েছে। এর আগে সারেঙ্গা ও বারিকুল থানা এলাকায় মাওবাদীদের নামে পোস্টার পড়তে দেখা যায়।

তবে মাওবাদীদের এই একাধিক কার্যকলাপে ফিরছে বছর ১৫ এর আগের স্মৃতি। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার, মাওবাদীদের পোস্টারে বাড়ছে আতঙ্ক 

তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার, মাওবাদীদের পোস্টারে বাড়ছে আতঙ্ক 
তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার, মাওবাদীদের পোস্টারে বাড়ছে আতঙ্ক 

মাওবাদীদের গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্রুত বৈঠকে বসতে চলেছে পুর্বাঞ্চলীয় কাউন্সিল। বৈঠকে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবদের। চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন