নজরবন্দি ব্যুরোঃ একের পর এক ধর্ষণের ঘটনা (Rape Case) ঘটছে বাংলায়। নদিয়ায় ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকালের ভয়াবহ সেই ঘটনার পরেই দক্ষিণ দিনাজপুরে মানসিক ভারসাম্য়হীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই দূর সম্পর্কের এক মামার বিরুদ্ধে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে ওই কিশোরীকে বাড়ি ফিরিয়ে আনার নামে পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত।
আরও পড়ুনঃ তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, সুস্থ থাকতে কি করবেন? কি করবেন না?


আপাতত বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Balurghat Super Specialty Hospital) চিকিৎসাধীন নাবালিকা। শারীরিক পরীক্ষা করা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) ব্লকের চিঙ্গিশপুরের ঘুঘুডাঙার বাসিন্দা ওই কিশোরী। মেয়েটি মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। পরে পরিবার তাকে খুঁজে ফিরিয়ে আনে। তেমনই মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। সন্ধের দিকে পরিবার জানতে পারে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি রাস্তায় রয়েছে মেয়ে। তখন নাবালিকাকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয় তার দূরসম্পর্কের মামা বিশ্বনাথ মাহাতোকে। রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফেরে মেয়েটি।
পরিবারের দাবি, বাড়ি ফেরার পরই অসুস্থ হয়ে পড়ে সে। আকার ইঙ্গিতে দিদিকে পুরো বিষয়টি জানায় কিশোরী। তখন পরিবারের সকলে জানতে পারে দূর সম্পর্কের মামা তাকে ধর্ষণ করছে। এর পর বালুরঘাট থানায় অভিযোগ জানায় মেয়েটির পরিবার। নির্যাতিতাকে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।


এদিকে পরিবারের অভিযোগ পেয়ে বুধবার বিকেলে বাড়ি থেকে অভিযুক্ত বিশ্বনাথকে গ্রেপ্তার করে পুলিশ। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে জানান, “মেয়েটির শারীরিক পরীক্ষা হয়েছে। ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।” স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বাড়ি ফিরিয়ে আনার নামে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করে মামা, গ্রেপ্তার অভিযুক্ত

ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মেয়েটিকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘুঘুডাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মামা বিশ্বনাথ মাহাতোকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিষয়টি জানতে পেরে রাতেই বালুরঘাট থানায় আসেন জেলা পুলিস সুপার রাহুল দে, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য আধিকারিকরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।







