নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের তরফে বারবার তথ্য চেয়ে পাঠাচ্ছেন বিচারপতি রাজশেখর মান্থা। কিন্তু কমিশনের সার্ভার রুমের দায়িত্ব নিয়েছে সিবিআই। তাই এখনই তথ্য পেশ করতে অসুবিধা। দুই মামলা নিয়ে যাতে না বিভ্রান্তি দেখা দেয় সেজন্য আরও একটি মামলা থেকে সরলেন বিচারপতি রাজশেখর মান্থা।
সিবিআই সংক্রান্ত মামলা বা চাকরী বাতিল অথবা চাকরী পাইয়ে দেওয়া, এই বিষয়ে আদালত কিছু করবে না। কারণ এই বিষয়গুলিতে আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। ফলত, এই মামলায় ভিন্ন নির্দেশ দিলে বিভ্রান্তি হতে পারে। তাই স্কুল সার্ভিস কমিশনের আরও একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজশেখর মান্থা।


আরও পড়ুনঃ DEV: সবার অজান্তে ইডি দফতরে দেব, চলল পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ
এদিন কলকাতা হাইকোর্টে চলছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একটি মামলা। সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনের তথ্য চেয়ে পাঠানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করে সিবিআই। আদালতের তরফে জানানো হয়, আদালতের কাছে নথি জমা দিতে কমিশনের অসুবিধা কোথায়?

তখনই কমিশনের চেয়ারম্যান বলেন, বিশাল নথির পাহাড়। সেখান থেকে নথি পাওয়ার সুযোগ নেই। সফট কপি না পেলে এত তথ্য দেওয়া সম্ভব নয়। দুটো ডেটা রুম সিবিআই হেফাজতে রয়েছে। একটা কম্পিউটার গোলমাল করছে। সিবিআই রোজ কাজ করছে। নথি সংগ্রহ করছে। সেটা কতটা সিরিয়াস বলতে পারব না। ফলে তথ্য দিতে সময় লাগবে। এবিষয়ে আমাদের টেকনিক্যাল অফিসার সিবিআইকে সাহায্য করছেন। তাঁরা এ সব বিষয়ে অবগত নন। কিছু সময় লাগবে।


মামলাকারীদের আইনজীবী বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি অনেকদূর এগিয়েছে। তার সঙ্গে এই মামলা জুড়ে দিলে ক্ষতি হবে। সবটা শুনে বিচারপতি রাজশেখর মান্থা ঠিক করেন, এখন এই মামলায় হস্তক্ষেপ করবেন না। কারণ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর মামলার ক্ল্যাশ হলে অসুবিধা হতে পারে৪। তাই এই সংক্রান্ত মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন বলেই জানিয়েছেন তিনি।
সার্ভার রুমের দায়িত্ব নিয়েছে সিবিআই, সরে দাঁড়ালেন বিচারপতি রাজশেখর মান্থা

একইসঙ্গে তিনি আরও বলেন, মামলাটি ছেড়ে দেব। আমার মনে হয় তাঁরই মামলাটি শোনা উচিত। তবে প্রধান বিচারপতিকে এটা জানিয়ে দেব। যোগ্য ব্যক্তিরা চাকরি পান। আর দোষী ব্যক্তিরা শাস্তি পাক। আমি মামলাটি ছেড়ে দিছি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



