নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার বাগদার রঞ্জনের কথা উল্লেখ করেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উপেন বিশ্বাসের ভিডিও বার্তার কথা শুনে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বাগদার রঞ্জনকে তলব করলেন বিচারপতি। যার আসল নাম চন্দন মণ্ডল, তাঁকে তলব করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ Coal Smuggling: সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, কয়লা পাচারকাণ্ডে রাঘব বোয়ালদের নাম
আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে বাগদার চন্দন মণ্ডলকে আআর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি কমিটির দুই সদস্য পঞ্চানন রায় এবং দেবজ্যোতি ঘোষদের তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কমিটির অন্যতম সদস্য সিস্টার নিবেদিতা উপস্থিত না হলেও তাঁকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলায় তদন্ত করতে নেমে সিবিআইয়ের হাতে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছিল। সেখান থেকেই বারবার দাবি করা হচ্ছিল, নিয়োগের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিত্বদের হাত রয়েছে। সেটা খুঁজে বের করতে সিবিআইয়ের সিট গঠন করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর মিলবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।
বাগদার রঞ্জনকে তলব করলেন বিচারপতি, বাড়ছে চাপ

অন্যদিকে, প্রাথমিক টেট সংক্রান্ত নিয়োগ মামলায় প্রাইমারি বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের থেকে সম্পত্তির হিসেব চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার তিনি জমা দিতে পারেননি। বুধবার তাঁকে জমা দিতে হবে।



