শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। কেউ লেখেন, "সানিয়ার জন্য খারাপ লাগছে।" কেউ লেখেন, "আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।” কেউ লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।"
সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ায় ধারাভাষ্য দিতে। ২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া ও শোয়েবের। তাদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।তাদের একটি সন্তান ও আছে।
উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে, রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে কোর্টে নেমেছিলেন সানিয়া। তবে মিক্সড ডাবলস ইভেন্টের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ লুসিয়া স্টাফেনি ও রাফায়েল মাতোস জুটির কাছে হেরে যান।
অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এবার সেই সংস্থার দুর্নীতিতে নাম জড়াল। এবার সানিয়ার বিরুদ্ধে তদন্ত করবে ইডি। অভিযোগ, ওই সংস্থার একাধিক অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন সানিয়া। তাঁকে দেখে প্রচুর মানুষ টাকা রেখেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য ইডির কাছে অভিযোগ জমা পড়েছে।
আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণাও করা হয়েছে সংশ্লিষ্ট চ্যানেলের তরফে। এই বিশেষ শোতে পাওয়ার কাপল হিসেবেই দেখা যাবে তাঁদের। কারণ, ওই শোর নামই দ্য মির্জা মালিক শো।
সানিয়া-শোয়েবের সম্পর্কে ফাটল ধরা পড়েছে। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। ১২ বছর একসঙ্গে ঘর করার পর তাঁদের সম্পর্ক নাকি ভাঙনের পথে! কেন এমন গুঞ্জন উঠল হঠাত ?