Sania-Shoaib: সানিয়া-শোয়েব একসঙ্গে করবেন সঞ্চালনা, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নয়া চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিকের (Shoaib Malik) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরগরম ছিল গোটা সপ্তাহ। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে দীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনে নাকি ইতি টানতে চলেছেন ভারতীয় টেনিস সুন্দরী। এমনি খবর নিয়ে চাঞ্চল‍্য ছড়িয়েছিল দুই দেশেই। কিন্তু বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন রিয়েলিটি শোয়ের ঘোষনা করে কার্যত ঘোল খাইয়ে দিলেন সেলিব্রিটি জুটি।

আরও পড়ুন: অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, আগামীকাল শুনানির সম্ভাবনা

আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণাও করা হয়েছে সংশ্লিষ্ট চ্যানেলের তরফে। এই বিশেষ শোতে পাওয়ার কাপল হিসেবেই দেখা যাবে তাঁদের। কারণ, ওই শোর নামই দ্য মির্জা মালিক শো। আগেও টেনিস তারকা এবং তাঁর ক্রিকেটার স্বামীকে একসঙ্গে অনেক শো এবং বিজ্ঞাপনে দেখা গিয়েছে। কিন্তু, এবারের ব্যাপারটা একটু অন্যরকম।

সানিয়া-শোয়েব একসঙ্গে করবেন সঞ্চালনা, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নয়া চমক
সানিয়া-শোয়েব একসঙ্গে করবেন সঞ্চালনা, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নয়া চমক

কারণ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের ভাঙনের কথা। ছেলেকে নিয়ে শোয়েবের বাড়ি ছেড়েছেন সানিয়া। এমন গুঞ্জনও শোনা গিয়েছে। এর মাঝে আচমকা দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় চমকে উঠেছে বিশ্ব। দুজনের বিচ্ছেদের গুঞ্জন যেভাবে আকাশ ছুঁয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ এই শোয়ের ঘোষণা অনেককেই অবাক করে দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by UrduFlix (@urduflixofficial)

সানিয়া-শোয়েব একসঙ্গে করবেন সঞ্চালনা, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নয়া চমক

sania 3

আদৌ কি বিচ্ছেদের জল্পনা সত‍্যি নাকি সবটাই ছিল প্রচারের উদ্দেশে ভাঁওতা? এমনো প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই ক্রীড়া তারকার ঘনিষ্ঠ মহল অন্তত সেই দাবিই করছে। এমনকী শোয়েবের ম্যানেজমেন্ট টিমের এক সদস্য দাবি করেছেন, ডিভোর্সের ফাইল তৈরি হয়ে গিয়েছে। জুটির অনুরাগীরা অবশ‍্য নতুন শোয়ের ঘোষনায় খুশি। সানিয়া শোয়েব চিরকাল একসঙ্গে থাকুন, এটাই কামনা তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন