ফের টেনিস কোর্টে সানিয়া, এবার নতুন ভূমিকায়

Saniya Mirza: অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৪ জানুয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সানিয়া মির্জা ভারতীয় টেনিসের আইকন। তাঁর টেনিস খেলা দেখেই দেশের বহু মেয়ে এই খেলাকে আপন করে নিয়েছে। এহেন সানিয়া টেনিসকে বিদায় জানিয়েছিলেন গত বছর অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলে । আর এবার সেই টুর্নামেন্টে একবছর পর ফিরছেন ভারতের এই টেনিস সুন্দরী। তবে র‍্যাকেট হাতে নয়। মাইক্রোফোন হাতে।

আরও পড়ুন: হঠাৎ করে পাল্টে গেল সবকিছু, আগামী বিশ্বকাপে টি-২০ দলের অধিনায়ক রোহিত!

saniya2

হ্যাঁ এবার অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকারের (Commentator) ভূমিকায় দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৪ জানুয়ারি । সেখানে তিনি বলবেন অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাস। তাঁর খেলার অভিজ্ঞতা সবকিছুই দর্শকদের সাথে শেয়ার করবেন।

saniya3

সানিয়ার (Sania Mirza) সাথে চুক্তি হবার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “টেনিস আমার প্রাণ। আমার পক্ষে র‍্যাকেট হাতে আর কোর্টে নামা সম্ভব নয়। তবে ধারাভাষ্যকার হিসেবে টেনিসে ফিরে এলে এই মহান খেলার সঙ্গে যুক্ত থাকতে পারব। আর সেই জন্য আমি মাইক হাতে নেওয়ার সিদ্ধান্ত নিলাম”।

ফের টেনিস কোর্টে সানিয়া, এবার নতুন ভূমিকায়

saniya1

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে, রোহান বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটি বেঁধে কোর্টে নেমেছিলেন সানিয়া। তবে মিক্সড ডাবলস ইভেন্টের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ লুসিয়া স্টাফেনি ও রাফায়েল মাতোস জুটির কাছে হেরে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন