হঠাৎ করে পাল্টে গেল সবকিছু, আগামী বিশ্বকাপে টি-২০ দলের অধিনায়ক রোহিত!

Rohit Sharma: হার্দিকের ভারতীয় টিমের নেতা হওয়ার জল্পনা উড়িয়ে ফিরছেন রোহিত শর্মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হঠাৎ করে ভারতীয় ক্রিকেটে উল্টো সুর। কিছুদিন আগেই টি-২০ টুর্নামেন্টে জাতীয় দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এমন কি আই পিএল- এ (IPL) মুম্বাই (MI) দল রোহিতকে সরিয়ে হার্দিক কে গুজরাত থেকে এনে অধিনায়ক করে। সেটা দেখেই সবাই বলছিল এটা হার্দিক জামানা। রোহিত জামানা এখন অতীত।

আরও পড়ুন: প্রথম টেস্টের শিক্ষা নিয়ে কাল হতে পারে একাধিক পরিবর্তন, দেখুন সম্ভাব্য একাদশ

rohit1

এবার পাকাপাকি ভাবে টি-20 দলের পাকাপাকি অধিনায়ক হার্দিক। কিন্তু হঠাৎ করে কেমন যেন সব উল্টে গেল। হার্দিকের (Hardik Pandiya) ভারতীয় টিমের নেতা হওয়ার জল্পনা উড়িয়ে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেবেন। অন্তত এখন পর্যন্ত এটাই পাকা খবর।

harik

ওয়ানডে বিশ্বকাপের পর ছুটি নিয়েছিলেন রোহিত। এখন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলছেন। কিন্তু ের মধ্যেই নির্বাচকদের সাথে তাঁর কথা হয়েছে। সেই আলোচনায় তিনি যে চলতি বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। আর তারপর থেকেই উল্টে গিয়েছে সব কিছু।

হঠাৎ করে পাল্টে গেল সবকিছু, আগামী বিশ্বকাপে টি-২০ দলের অধিনায়ক রোহিত!

rohit2

নির্বাচকরাও চাইছিলেন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের অধিনায়ক থকুক রোহিত। আর রোহিতের কাছে থেকে এই বার্তা পাবার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। আগামী আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজে রোহিতকেই নেতৃত্ব দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন