প্রথম টেস্টের শিক্ষা নিয়ে কাল হতে পারে একাধিক পরিবর্তন, দেখুন সম্ভাব্য একাদশ

IND vs SA 2nd Test: জাডেজা কালকের টেস্টে মাঠে ফিরছেন বলে সূত্রের খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণ আফ্রিকার (South Afrika) বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে প্রথম টেস্ট লজ্জা জনক হারের পর দ্বিতীয় তথা শেষ টেস্ট ভারতের জেতা ছাড়া উপাই নেই। এই টেস্ট না জিততে পারলে ফের একবার দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ হেরে ফিরবে ভারত (India)। তাই এই টেস্ট নিয়ে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিত বাহিনী।

আরও পড়ুন: কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

virat 1

অনুশীলনেও আনা হয়েছে বাঁহাতি পেস বোলার। কেপ টাউনে (Cape Town) বুধবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে সোমবার দীর্ঘ সময় নেটে কাটান বিরাট (Virat Kohli)। প্রথমে স্থানীয় বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খেলতে দেখা যায় তাঁকে। নিজের ব্যাটিং স্টান্স খানিকটা বদলে, ক্রিজ় থেকে কিছুটা বাইরে দাঁড়িয়ে সুইং সামলানোর চেষ্টা করেন বিরাট। খুবই একাগ্র ভাবে অনুশীলন করেন তিনি।

প্রথম টেস্টের শিক্ষা নিয়ে কাল হতে পারে একাধিক পরিবর্তন, দেখুন সম্ভাব্য একাদশ
প্রথম টেস্টের শিক্ষা নিয়ে কাল হতে পারে একাধিক পরিবর্তন, দেখুন সম্ভাব্য একাদশ

সব কিছু মিলিয়ে এই টেস্ট জিততে মরিয়া ভারতীয় দল। আর তার জন্য আগামী কালের টেস্ট ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। বিশেষ করে বোলিং বিভাগে। যেমন জাডেজা কালকের টেস্টে মাঠে ফিরছেন বলে সূত্রের খবর। এছারাও অলরাউন্ডার হিসাবে শার্দূল ঠাকুরকে (Sardul Thakur) নেওয়া হয়েছিল। শার্দূল ব্যর্থ। তাঁর জায়গাতে আসতে পারেন মুকেশ কুমার (Mukesh Kumar)

প্রথম টেস্টের শিক্ষা নিয়ে কাল হতে পারে একাধিক পরিবর্তন, দেখুন সম্ভাব্য একাদশ

mekesh

আবার মহম্মদ শামির পরিবর্ত হিসাবে আবেশকে নেওয়া হয়েছে। প্রথম টেস্টে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ সম্পূর্ণ ব্যর্থ। তাঁর জায়াগাতে খেলতে পারেন আবেশ খান। তাই কালকের প্রথম একাদশ হতে পারে এই রকম, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, জশপ্রিত বুমরা, মোহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আবেশ খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত