কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া (Weather Update of 2 January) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা আছে। নতুন বছরের প্রথম সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছর শেষে শীত কমে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে ছিল। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারেনি। তার জেরে ডিসেম্বরের শেষে ঠাণ্ডা উধাও হয়ে গিয়েছিল। বছরের প্রথম দিনেই একাধিক জেলায় কুয়াশার দাপট। আবহাওয়া (Weather Update of 2 January) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা আছে। নতুন বছরের প্রথম সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জানুন বিস্তারিত।

কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন: বছরের প্রথম দিনে ভুলেও উপহার দেবেন না এই কটি জিনিস, বিপদ হতে পারে আপনারই

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পুবালি বাতাসের ওপর ভর করে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে স্থলভাগে। এরফলে আবহাওয়া থাকছে মেঘলা, কুয়াশার সৃষ্টি হচ্ছে। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের শীতের আমেজ অনুভূত হবে না। মঙ্গলবার রাজ্যে ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। ৪ জানুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৪ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। পশ্চিমের কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি সেইভাবে না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ অনেকটাই নীচে। দার্জিলিংয়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুকনো থাকবে। আগামী পাঁচদিন উত্তরের জেলাগুলিতে আবহাওয়া তেমন পরিবর্তন হবে না।

কলকাতায় কামব্যাক করবে শীত?, বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় কামব্যাক করবে শীত? বছরের প্রথম সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

বছরের শুরুতেই শীত উধাও। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতায় পারদ নামবে। সপ্তাহের মাঝামাঝি থেকে মহানগরীর তাপমাত্রা কমবে। শীতের আমেজ ফের ফিরতে পারে শহরে। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপর। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত