নতুন বছর এসে গিয়েছে। ২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪ এ পা রেখেছে বিশ্ববাসী। বর্ষবরণের উৎসবমুখর হয়ে উঠেছিল শহর কলকাতা। নতুন বছর উপলক্ষে অনেকেই কাছের মানুষ, বন্ধুদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপহার দিয়ে থাকেন। তবে এমন অনেক জিনিস আছে যেগুলো নতুন বছরের প্রথম দিন যদি কাউকে উপহার দেন তাহলে নানা সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আগে থেকেই সাবধান হন। কী কী সেই জিনিস, জানুন বিস্তারিত।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


স্টিল বা প্লাস্টিকের জিনিস
জ্যোতিষশাস্ত্রেই বলা হয়েছে, স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এরফলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। ঘরে, পরিবারে অশান্তি লেগে থাকবে। প্রায় সব কাজেই বাধা আসবে। কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

চামড়ার জিনিস
কাউকে নিউ ইয়ারের উপহার দিতে চাইলে ভুলেও চামড়ার জিনিস উপহার হিসেবে দেবেন না। বলা হয়ে থাকে, চামড়ার জিনিস উপহার দেওয়া অত্যন্ত অশুভ। যাকে চামড়ার জিনিস উপহার দেবেন তার ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। নানা সমস্যার মধ্যে দিয়ে নতুন বছর কাটবে তাঁর। এমনকি কোনও কাজেই সফলতা আসবে না।



কালো কাপড়
নতুন বছরে কাউকে কালো কাপড় উপহার করবেন না। তা সে হোক কালো শাড়ি, পাঞ্জাবি, শার্ট, সালোয়ার বা ছোট একটা রুমালও। কালো রংকে অশুভ প্রতীক হিসেব দেখা হয়। ধারণা করা হয়, আপনি কাউকে কালো কাপড় উপহার করলে গোটা বছরটাই তার সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন চলবে। সম্পর্ক যতই গভীর হোক না কেন চির ধরতে পারে। তাই আগে থেকেই সাবধান হন।
বছরের প্রথম দিনে ভুলেও উপহার দেবেন না এই কটি জিনিস, বিপদ হতে পারে আপনারই

ধারালো জিনিস
নতুন বছরের উপহার হিসেবে যেকোনও ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি ইত্যাদি এড়িয়ে চলুন। আজকাল বাজারে বিভিন্ন ডিজাইনের ছুরি পাওয়া যাচ্ছে, উপহারে নতুনত্ব খুঁজতে এই জিনিসগুলি উপহার দিয়ে বসবেন না। বছরের প্রথম দিনে কাউকে ধারালো জিনিস দেওয়া হয় তাহলে অশান্তি শুরু হতে পারে। সংসারে অশান্তি দেখা দিতে পারে। যাকে উপহার দেবেন সে যখন ওই ধারালো জিনিস নিয়ে নিজের ঘরে রাখবে তারপর ঘরের ইতিবাচক শক্তি বিদায় নিয়ে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে। এছাড়া আপনার ওপরও নানা সমস্যা চলে আসতে পারেন। তাই নতুন বছরে কী উপহার দেবেন তা সবদিক বিবেচনা করেই পছন্দ করুন।







