প্রথমে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠতা! আর ১৪ বছরের ভালোবাসার জেরে নামি-দামি উপহার, বিভিন্ন সময়ে দেশের বহু জায়গায় ভ্রমণ! বন্ধুত্ব থেকে ভালবাসার এই সফরে বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে ফ্ল্যাট ও দামি গাড়ি উপহার দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন চক্রবর্তী। সম্প্রতি ইডির জেরায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী।