শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া

শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন দাদাকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার পাক ত্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর সামনে এসেছে। তবে সানিয়া মির্জা কোন প্রতিক্রিয়া না জানালেও তার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানানো হয় শোয়েবকে।

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া

আরও পড়ুন : সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

বলা হয়েছে, “সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।”

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া

আরও বলা হয়েছে, “সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।” বুধবার সানিয়া একটি পোস্টে লেখেন , “বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়।এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।”

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া
শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন সানিয়া

উল্লেখ্য, শনিবারই সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া নাকি আগেই শোয়েবকে ‘খুলা’ দিয়েছিলেন। প্রসঙ্গত, শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন দাদাকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন