পাক ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। শোয়েবের দ্বিতীয় স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিচ্ছেদের খবর নিয়ে আসতে থাকে প্রশ্ন। বিয়ের ২২ ঘণ্টা পর বিবৃতি দিয়েছে সানিয়ার পরিবার। তবে এবার সানিয়া এবং শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো আবার প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে হট্টগোল।

আরও পড়ুন : ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে
সেখানে জুটির উদ্দেশ্যে প্রশ্ন করতে দেখা যায় বলিউডের বাদশা শাহরুখ খানকে। বাদশা প্রশ্ন করেছিলেন, কেন তারা বিয়ে করেছিলেন? সেখানে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের। পুরনো ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং

শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, ” কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?” এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না। আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।”

সানিয়াকে বিয়ে করেছিলে কেন? শোয়েবের কাছে উত্তর চাইল শাহরুখ
পাক ক্রিকেটার উত্তরে বলেন, “কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।” শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। কেউ লেখেন, “সানিয়ার জন্য খারাপ লাগছে।” কেউ লেখেন, “আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।” কেউ লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।”



