‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে

রামমন্দির উদ্বোধনের সময় ঐ মন্দিরে না যাওয়ার জন্য আগেই আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী অবশ্য তা গ্রাহ্য না করে মন্দিরের পথে রওনা দেন, কিন্তু মন্দির থেকে ২০ কিলোমিটার আগে তার যাত্রা আটকে দেওয়া হয়। পাল্টা প্রতিবাদ জানাতে ঐ এলাকাতেই বসে অবস্থান বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার অসমের রাজধানী গুয়াহাটিতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ য় বাধা দেওয়ার অভিযোগে অসম পুলিশের সাথে অশান্তি বাঁধে। কংগ্রেস কর্মীরা সেই বাধাকে পাল্টা চ্যালেঞ্জ জানায় এবং ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পুলিশের সাথে সমর্থকের ধস্তাধস্তিতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। মঙ্গলবার মেঘালয় থেকে পুনরায় এর যাত্রা গুয়াহাটিতে প্রবেশ করে।

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে

আরও পড়ুন: ভক্তদের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা, রাম লালার দর্শনে উপচে পরা ভিড় অযোধ্যায়

তবে গুয়াহাটিতে প্রবেশের আগে থেকেই যাত্রার পথ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে যাত্রার রুট নিয়ে বিবাদ বাঁধে রাহুল গান্ধীর। যানজট হওয়ার আশঙ্কায় যাত্রা ঠেকাতে খানাপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের ধস্তাধস্তি হওয়ার পরে অসম সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন রাহুল গান্ধী।

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে

প্রথম থেকেই এই যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। তাদের কনভয়ের ওপরে গুন্ডাবাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। তবে রাহুল গান্ধী বলেন, ছাত্রদের কোনভাবেই থামানো যাবেনা। কারণ ছাত্ররা থেমে গেলে দেশের অগ্রগতি থেমে যাবে। প্রসঙ্গত, সোমবার অসমের নওগাঁয়ের বতদ্রত থানে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা।

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে পুলিশের সাথে বচসায় ধুন্ধুমার অসমে

রামমন্দির উদ্বোধনের সময় ঐ মন্দিরে না যাওয়ার জন্য আগেই আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী অবশ্য তা গ্রাহ্য না করে মন্দিরের পথে রওনা দেন, কিন্তু মন্দির থেকে ২০ কিলোমিটার আগে তার যাত্রা আটকে দেওয়া হয়। পাল্টা প্রতিবাদ জানাতে ঐ এলাকাতেই বসে অবস্থান বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত