লোকসভা ভোট মিটতেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল নবান্ন। বাজেটে সেই কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের জন্য সুখবর! বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় প্রায় ৪ গুন বেতন বাড়ল রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রেই প্রায় ৪০ হাজার টাকা বাড়ানো হল বেতন। বৃহস্পতিবার বিধানসভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়! প্রায়শই কোনো না কোনো বিতর্কিত মন্তব্যে দুই পক্ষের সংঘাত লেগেই থাকে! আর এই সংঘাতের কেন্দ্রে রয়েছে উপাচার্য নিয়োগ মামলা। বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতি। এহেন পরিস্থিতিতে ফের হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য। এবার রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তেই সায় দেয় কলকাতা হাইকোর্ট।
বাবা মার দায়িত্ব নেওয়া সব ছেলে মেয়েরই দায়িত্ব। অনেকেই সেই দায়িত্ব পালন করেন। বাবা মার যত্ন নেন। কিন্তু কখনও শুনেছেন সেই বাবা মার দেখভাল করার জন্য মোটা টাকার বেতন পান সন্তান!
এক অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে অনুষ্ঠিত হয়েছিলো ‘লাকি ড্র’য়ের। সেখানে এই লাকি ড্রতে অন্যান্য পুরস্কারের পাশাপাশি ছিল এক ভাগ্য ঘোরানোর মত পুরষ্কার। সেই পুরস্কারই জিতে নিলেন অফিসের এক সাধারণ কর্মী। সেই ভাগ্য ঘোরানো প্রথম পুরষ্কার ছিল এক বছর টানা ছুটি তাও আবার বেতনসহ।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনেটের অন্যতম সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের। উদ্ধার হয়েছে রাসশি রাশি টাকা। এরই মধ্যে রাজ্যের সরকারী কর্মচারীদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির নির্দেশ। যদিও কর্মচারীদের দাবি এটা নিয়ম মেনেই বৃদ্ধি হয়েছে। অবশেষে সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য।