Unique Job: চাকরি ছেড়ে বাবা, মায়ের সর্ব ক্ষণের দায়িত্বভার! তাঁদের থেকেই পান মোটা টাকার বেতন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবা মার দায়িত্ব নেওয়া সব ছেলে মেয়েরই দায়িত্ব। অনেকেই সেই দায়িত্ব পালন করেন। বাবা মার যত্ন নেন। কিন্তু কখনও শুনেছেন সেই বাবা মার দেখভাল করার জন্য মোটা টাকার বেতন পান সন্তান!

আরও পড়ুনঃ চুরির পর জমিয়ে কচু শাক, চিংড়ি খেল চোর, নিজেই রেঁধে খাওালেন বাড়ির মালকিন!

হ্যাঁ এমনই এক ঘটনার সাক্ষী হল এক তরুণী। ঘটনাটি ঘটে চিনে। ওই তরুণীর নাম নিয়ানান। তিনি আগে একটি সংস্থায় চাকরি করতেন। প্রায় ১৫ বছর ধরে সেই চাকরি করেছেন তিনি। এরপর ধীরে ধীরে তার কাজের চাপ বৃদ্ধি পায়। তাছাড়া অফিসের পরিস্থিতি ও আগের মত আর সুস্থ থাকেনা।

WhatsApp Image 2023 05 30 at 5.18.22 PM

ফলে এক প্রকার মানসিক চাপ সৃষ্টি হয়েছিল তার ওপরে। এই বিপদের দিনে ঢাল হয়ে কন্যার পাশে থাকে বাব মা। তাঁরা তার কন্যাকে এক নতুন চাকরীর কথা বলেন। তাঁরা বলে সে যেন আগের এই চাকরি ছেড়ে দেয় এবং এই নতুন কাজটি করে। এরপর সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের বাবা মার দায়িত্ব ভার নেন ওই তরুণী।

চাকরি ছেড়ে বাবা, মায়ের সর্ব ক্ষণের দায়িত্বভার! ৪৭ টাকা বেতন ভারতীয় মুদ্রায় 

WhatsApp Image 2023 05 30 at 5.19.24 PM

প্রতিমাসে তাঁকে তার বাবা মা প্রায় ৪৭ হাজার টাকা দেয়। নিজেদের পেনশনের টাকা দিয়েই নিজের মেয়েকে বেতন দেন তাঁরা। ওই তরুণীকে সারাদিন ধরে গান, নাচ, বাড়ির দেখা শোনা। মায়ের গাড়ি চালানো রান্না করা সমস্ত কিছু করতে হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন