সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যারা দীর্ঘদিন চাকরি করে বেতন পাচ্ছিলেন না, তাঁদেরকে অবিলম্বে বেতন দিতে হবে। এমনকি তাঁদের দিতে হবে বকেয়া বেতন, সাফ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ।
মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস আম জনতার। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। খুব শীঘ্রই সপ্তম পে কমিনশের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে ৷ আগামী জুলাই মাসেই বাড়তে পারে ডিএ।
৪০ শতাংশ কর্মী এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছেন৷ যাঁরা পুরনো তাদের আমরা অবহেলা করতে পারি না৷ বলছেন প্রতিষ্ঠাতা এমপি সেলভাগণেশ৷ যাঁরা কাজে আসেন, তাঁরা এতটাই জড়িয়ে পড়েন এই সংস্থার সঙ্গে যে কোনও সমস্যা হলেই এমপি সেলভাগণেশের পরামর্শ নেন।
কর্মীদের বেতন, সামাজিক সুরক্ষা, বেতন কাঠামো পরিবর্তন, কর্মস্থলে নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। নয়া নিয়ম অনুযায়ী, কাজের দিন হবে চারদিন। ছুটি থাকবে তিনদিন।