নজরবন্দি ব্যুরোঃ কর্মীদের বেতন, সামাজিক সুরক্ষা, বেতন কাঠামো পরিবর্তন, কর্মস্থলে নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। নয়া নিয়ম অনুযায়ী, কাজের দিন হবে চারদিন। ছুটি থাকবে তিনদিন। এছাড়াও বদলে যেতে পারে ‘টেক হোম স্যালারি’র পরিমাণ। সূত্রের খবর, আগামী বছর থেকেই শুরু হতে চলেছে এই আইন।
আরও পড়ুনঃ নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!
বর্তমানে সরকারী চাকরীজীবীদের সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয়। কিন্তু এবার থেকে বাড়তি একদিন করে ছুটি পাবেন সরকারী কর্মচারীরা। সূত্রের খবর, ২০২২-২৩ আর্থিক বর্ষ থেকে শুরু হতে চলেছে এই নিয়ম বিধি। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সেই খসড়া তৈরি হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য ফেব্রুয়ারি মাসেই এই খসড়া তৈরি করা হয়েছিল। এখন কেন্দ্র সরকার চাইছে কেন্দ্র এবং রাজ্যগুলিতে একই সময়ে শ্রমবিধি চালু হোক।
কর্মদিবসের পাশাপাশি কর্মীদের ‘টেক হোম স্যালারি’র পরিমাণ পরিবর্তিত হতে চলেছে। প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য খাতে টাকা কাটার পর আরও কম টাকা সরকারী কর্মচারীদের হাতে থাকবে। কারণ প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বেশ কয়েকটি বিধি বদলাতে শুরু করেছে। নতুন বিধিতে বলা হয়েছে, কোনও কর্মীর অ্যালোয়েন্স বা ভাতা মূল বেতনের ৫০ শতাংশের বেশী হবে না।
বেতন কাঠামো পরিবর্তন, নতুন নিয়ম আনছে সরকার

কেন্দ্রীয় সরকার এখনও অবধি চারটি শ্রমবিধি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে কোড অন ওয়েজেস ২০১৯, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড ২০২০, কোড অন স্যোশাল সিকিউরিটি ২০২০ এবং অকুপেশনাল সেফটি, হেলথ, অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশানস কোড ২০২০। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভুপেন্দর যাদব জানিয়েছেন, ইতিমধ্যেই ১৩ টি রাজ্য খসড়া প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, মণিপুর, বিহার এবং জম্মু ও কাশ্মীর।



