নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতির চেয়ে সংবাদের শিরোনামে এসেছিল তাঁদের ত্রিকোণ সম্পর্কের কাহিনী। শোভন, বৈশাখী ও রত্নার এমন আলোচিত রসায়ন বিধানসভা ভোটের আগেও সাড়া ফেলেছিল। দিন যত গড়িয়েছে ততই নেটিজেনদের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছেন শোভন-বৈশাখী-রত্নার কাহিনী। বৈশাখীকে বাড়ি বিক্রি থেকে সিঁদুরদান সবই করেছেন শোভন, ঘুরতে বেরিয়েছেন এক্কা গাড়িতে চড়ে। গল্পের রোমিও জুলিয়েটকে হার মানিয়েছে শোভন বৈশাখীর পরকীয়া। কিন্তু তার মাঝেও নিজের পায়ে দাঁড়িয়েছেন রত্না!

আরও পড়ুনঃ দুই তৃতীয়াংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম, তৃণমূলের চক্রান্ত দেখছেন বিজেপি রাজ্য সভাপতি!

২০২১ বিধানসভায় শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেহালা পূর্বে বিজেপি প্রার্থী না করায় দল ছেড়েছে ছিলেন যুগলে। এদিকে শোভন কাননে তৃণমূল প্রার্থী রত্নার আধিপত্য দেখা যায় ভোটের ফলাফলে। শোভনের কেন্দ্রে রত্না জয়ী হন ৩৭,৪২৮ ভোটে। ২০২১ নির্বাচনে শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় কে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। তারপরও শোভনের কেন্দ্রে ‘দিদি’ আস্থা রেখেছেন সেই রত্নাতেই। ১৩১ নম্বর ওয়ার্ড এখন থেকে লেখা হল রত্না চট্টোপাধ্যায়ের নামে।

এদিন সকালে ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন রত্না। জয়ের ঘোষণা ছিল নিয়মরক্ষা। ফলাফল ঘোষণার পর পুরোনো স্মৃতিতে ফিরে গেলেন রত্না চট্টোপাধ্যায়। বললেন, বাড়ি ছাড়ার আগে শোভন চট্টোপাধ্যায় আমার মেয়েকে বলে গিয়েছিলেন, “আমি দেখব তোমার মা-র আমাকে ছাড়া কী ভাবে চলে। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি।”

আসলে সব কিছুর মধ্যেও ১৩১ নম্বর ওয়ার্ড এতদিন শভনের নামেই লেখা ছিল এবার সেটাও ছিনিয়ে নিলেন রত্না। ২০১৫ সালে ১৩১ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ৬,২০০ ভোটে জিতেছিলেন তিনি। এবার রত্না চ্যাটার্জি সেই ‘নম্বর’কে পিছনে ফেলে ১০,২০৬ ভোটে জয় হাসিল করে নিলেন।

নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!

নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!
নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!

উল্লেখ্য, কলকাতা পুরভোটে ১৩১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে রত্নার প্রার্থী হওয়া প্রসঙ্গে, ‘কোন আপত্তি নেই’ জানিয়ে শোভন দাবি করেছিলেন, নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য রত্না তাঁর নামে কুৎসা করছেন। তাঁর কথায়, ‘‘রত্না চট্টোপাধ্যায় যে চক্রান্ত এবং যে নিম্নরুচির পরিচয় দিয়েছেন তা আগামী দিনে ফেসবুক লাইভ করেই সামনে আনব।’’ তিনি বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রত্নার ৷ সে জন্যই তিনি তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তবে আজ সব কিছুর জবাব দিলেন রত্না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত