Salary increment: বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়ে করলেই বাড়বে বেতন! এমনকী অবিবাহিতদের জন্য থাকছে পাত্র-পাত্রী খোঁজার ব্যবস্থাও৷ এমন ব্যবস্থা করেছে এক তথ্য প্রযুক্তি সংস্থা৷ এভাবে নিজেদের কর্মীদের খুশি রাখতে বদ্ধপরিকর এই সংস্থা৷ স্বাভাবিকভাবেই আপ্লুত কর্মীরা।

আরও পড়ুনঃ বিরাট সুখবর, পুজোর আগেই ২০ হাজার শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ।

মুকামবিকা ইনফোসলিউশন (Mookambika Infosolutions) ৷ মাদুরাই শহরের এই তথ্য প্রযুক্তি সংস্থায় রয়েছেন প্রায় ৭৫০ কর্মী। দীর্ঘদিন ধরেই তাদের এই কর্মী সংখ্যা অক্ষুন্ন রেখেছে এই সংস্থা। কারণ তাঁদের কাজের পদ্ধতি ও কর্মীদের জন্য বিশেষ সুবিধা। বছরে ২ বার ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয় কর্মীদের৷ প্রায় ৬ থেকে ৮ শতাংশ হারে বেতন বাড়ে কর্মীদের।

বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন...
বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন…

তবে সব থেকে আকর্ষনীয় বিষয়টি হল কর্মীদের বিয়েতে বিশেষ উপহার৷ তাও আবার বেতন (Salary) বাড়ানোর মাধ্যমে৷ ২০০৬ থেকে মুকামবিকা ইনফোসলিশনে শুরু হয়েছে এই নিয়ম৷ যখনই কোনও কর্মী বিয়ে করেন তখন থেকে তাঁরা পান বাড়তি মাইনে। তবে শুধু বিয়েতে নয়, তামিলনাড়ুর এই সংস্থা ম্যাচ মেকিং বা বিয়ের সম্বন্ধ তৈরিতেও বিশেষ উদ্যোগ নিয়েছে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এমপি সেলভাগণেশ জানাচ্ছেন, কর্মীরা আমায় দাদা-র নজরে দেখেন৷ অনেকেই গ্রাম থেকে এখানে কাজ করতে আসেন৷ তাদের অনেকের বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছেন যাদের বাস্তব দুনিয়া নিয়ে খুব একটা স্পষ্ট ধারণা নেই৷ তাই ছেলে-মেয়েদের জন্য সঠিক সঙ্গী খুঁজে পেতে অক্ষম৷ আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি৷ কারণ আমরা মনে করি এই সংস্থা সকলের বাড়ির সমান।

এখানে আমরা একে অপরের আত্মীয়র মতো থাকার চেষ্টা করি৷ তাই তাদের জন্য জীবন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করা হয়৷ এরপর বিয়েতে গাড়ি ভাড়া করে সব কর্মী একসঙ্গে গিয়ে আনন্দ করি৷ আমরা যেন এক পরিবারের অঙ্গ৷

৪০ শতাংশ কর্মী এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছেন৷ যাঁরা পুরনো তাদের আমরা অবহেলা করতে পারি না৷ বলছেন প্রতিষ্ঠাতা এমপি সেলভাগণেশ৷ যাঁরা কাজে আসেন, তাঁরা এতটাই জড়িয়ে পড়েন এই সংস্থার সঙ্গে যে কোনও সমস্যা হলেই এমপি সেলভাগণেশের পরামর্শ নেন।

বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন…

বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন...
বিয়ে করলেই কর্মীদের বাড়বে বেতন, জানালেন কোন IT সংস্থা জানুন…

আমরা সময় ও অর্থ দিয়ে এমন বন্ধন তৈরি করেছি৷ যার মধ্যে রয়েছে সততা৷ সবকিছু ব্যবসায়ীক চুক্তির মাধ্যমে হয় না৷ কিছু সম্পর্কের মধ্যে ভালবাসাই আসল কথা, গর্বের সঙ্গে বলছেন মুকামবিকা ইনফোসলিউশন প্রতিষ্ঠাতা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর