নজরবন্দি ব্যুরোঃ ৬ বছর পরে সুখবর দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি এসএসসি নিয়োগ সংক্রান্ত আন্দোলনকর্মীদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুনঃ Twin Cyclone Alert: ‘অশনি সংকেত’, জোড়া ঘুর্ণিঝড় হানা দিতে চলেছে স্থলভাগে।



শিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫২৬১ টি পোস্ট বাড়ানো হয়েছে। এবার শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে পোস্ট বাড়ানো হয়েছে। জানা গেছে, কর্মশিক্ষায় ৭৫০ জন এবং শারীর শিক্ষায় ৮৫০ জনকে নিয়োগ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই হবে নিয়োগ। দ্রুত পরীক্ষার নোটিশ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে শিক্ষা দফতর সূত্র বলছে শুধু ৫ হাজার পদ নয়, ২০ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

সূত্র বলছে, নবম দশমে ১৪ হাজার এবং একাদশ দ্বাদশে ৬ হাজার পদে হবে শিক্ষক নিয়োগ। পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। দীর্ঘ সময় পর রাজ্যে হবে এসএসসি। এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। খুব দ্রুতই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হবে বলে কমিশনের তরফে জানানো হয়। এরপরেই ঘোষণা শিক্ষামন্ত্রীর।


এই মুহুর্তে এসএসসির শিক্ষক দুর্নীতি কেন্দ্র করে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। লাগাতার আন্দোলন এবং ধর্নার মাধ্যমে সরকারের কাছে দাবী নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী হবু শিক্ষকরা। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবীতে বারবার সরব হতে দেখা গেছে তাঁদেরকে। এরই মধ্যে সরকার গঠনের বর্ষপূর্তিতে বোড় সিদ্ধান্ত নিল কমিশন।
বিরাট সুখবর, পুজোর আগেই ২০ হাজার শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ।

স্কুল শিক্ষকপদে কতগুলি আসন খালি রয়েছে? সম্প্রতি মধ্য শিক্ষা পর্ষদের কাছ থেকে জানতে চায় স্কুল সার্ভিস কমিশন। যে রিপোর্টঁ পেয়ে তাজ্জব হয়ে যান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



