বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, বড় ঘোষণা নবান্নের

Civic Volunteer: এবার থেকে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা প্রতিমাসে ১০০০ টাকা করে বেশি পাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোট মিটতেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল নবান্ন। বাজেটে সেই কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা প্রতিমাসে ১০০০ টাকা করে বেশি পাবেন।

আরও পড়ুন: রাজভবনে এসেই শপথ নিতে হবে সায়ন্তিকাকে, নাছোড় রাজ্যপাল!

সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। অর্থাৎ, মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে।

বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, বড় ঘোষণা নবান্নের

২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করে রাজ‍্য সরকার। এবার রাজ্য সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, বড় ঘোষণা নবান্নের

বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, বড় ঘোষণা নবান্নের

বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এ বার থেকে প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে ২০০০ টাকা করে বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ারেরা। এর পাশাপাশি, প্রতিমাসের বেতনও বৃদ্ধি করা হল। সরকার সেই সময় মন্তব্য করে, রোদে-জলে পুড়ে কাজ করেন সিভিক ভলান্টিয়াররা তাই তাঁদের নিয়ে ভাবনা জরুরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত