হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য! উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়! প্রায়শই কোনো না কোনো বিতর্কিত মন্তব্যে দুই পক্ষের সংঘাত লেগেই থাকে! আর এই সংঘাতের কেন্দ্রে রয়েছে উপাচার্য নিয়োগ মামলা। বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতি। এহেন পরিস্থিতিতে ফের হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য। এবার রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তেই সায় দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল! ভাঙড়ের মতো কি দিনহাটাতেও পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস?

সূত্রের খবর, বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিযুক্ত উপাচার্যদের বৈধতা দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ। রাজ্যপাল যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, তাঁদেরবেতন বন্ধ করা যাবে না। তাঁদেরকে অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে। এছাড়াও আদালতের পক্ষ থেকে রাজ্যকে তাঁদের বকেয়া সহ সমস্ত বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ।

হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 
হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 

এর আগেও উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যের কাছে নিয়োগের কমিটি নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের কাছে জানতে চেয়েছিল যে, উপাচার্য নিয়োগের যে নতুন সার্চ কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাজ্য সরকার পক্ষের সদস্য বেশি কেন? আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিনিধিই বা কেন রয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়ে রাজ্যকে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। প্রসঙ্গত, রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে টানাপড়েনের মধ্যেই একটি অধ্যাদেশ জারি করার ফলে সেই নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটিতে বদল আনে রাজ্য সরকার। কিন্তু সেই বদল নিয়েও প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়।

হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 
হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 

উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে। সিভি আনন্দ বোস নতুন দায়িত্ব পেয়ে বাংলায় আসার পর শাসক দল তৃণমূলের সঙ্গে যে সুসম্পর্ক দেখা গিয়েছিল তা যেন এখন ফিকে হয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে সঙ্ঘাত বেধেছে রাজ্যপাল বোসের। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ১৪ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের প্রয়োজন। এনিয়ে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যেসকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে অস্থায়ীভাবে উপাচার্য নিয়োগ করা হবে। সেইমত ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে চিঠি পাঠায় রাজভবন।

এরপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের অভিযোগ, যেহেতু এতদিন ধরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের গড়া সার্চ কমিটির তালিকাকেই গুরুত্ব দেওয়া হত। কিন্তু রাজ্যপাল আসার পরেই শিক্ষা দফতরকে না জানিয়েই নিজের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন তিনি। এরপরেই এই মামলার জল গড়ায় হাইকোর্টে

হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 

হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 
হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, রাজ্যপালের সিদ্ধান্তে সায় দিল আদালত 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর