অপরদিকে, এই সিরিজের শুরু থেকেই কোহলির বিকল্প হিসেবে উঠে আসছিল শ্রেয়স আইয়ারের নাম। অনেকেই বলেছিলেন, বিরাট না খেলতে পারলে তিন নম্বরে আইয়ারকে আনার কথা ভাবতে পারে ভারত। সেইমতো, গোটা সিরিজে ঝড়ের গতিতে রান তোলেন কলকাতার এই অধিনায়ক।
যারফলে কিছুটা হলেও স্বস্তিতে হিটম্যান ব্রিগেডে। তবে আজ নিজের ক্যেরিয়ারে অন্যতম রেকর্ড গড়ার হাতছানি রয়েছে এই মুম্বাই অধিনায়কের। পরিসংখ্যান বলছে, আজ ব্যাট করে মাত্র ৬৩ রান পেলেই অধিনায়ক হিসেবে হাজার রানের গণ্ডি টপকাবেন রোহিত শর্মা।
সিরিজ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তাই শেষ ম্য়াচ জিতে সন্মান রক্ষা করতে মরিয়া কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্য়াচে খেলছেন না বিরাট কোহলি, ঋষভ পন্থ। সেই জায়গায় একাধিক পরিবর্তন হচ্ছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে।
কেউ বলছেন, চেতন শর্মার মতো লোকেদের জন্যই বর্তমানে বিরাটের শত্রু হয়েগেছে বিসিসিআই। তবে ফর্মের দিকে তাকালে এবার কিছুটা হলেও এগিয়ে রয়েছেন মিস্টার হিটম্যান শর্মা।
এবং ভারতীয় টেস্ট দলে উল্লেখযোগ্যভাবে স্থান পেলেন না চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে। আর অপ্রত্যাশিতভাবে দলে জায়গা হল না বাংলার ক্রিকেটের ঋদ্ধিমান সাহার।
তবে সকলকে চিন্তায় রাখছে কোহলির অফফর্ম। গতম্যাচে তার ব্যাট থেকে ঝর ঝরে ইনিংসের আশা করা হলেও তা মেলেনি। ১৩ বলে ১৭ রান করেই প্যাভিলিয়ানে ফিরে আসেন বিরাট। যা অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে।
উল্লেখ্য, আজ ব্যাট করে ৭৩ রান সংগ্রহ করতে পারলেই নয়া রেকর্ড গড়বেন কোহলি। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বচ্চো রানের শিরোপা উঠবে তার মাথায়। তা সত্যি হলে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর যে আসতে চলেছে, সেকথা বলাই চলে।