Virat Kohli : রোহিত দেশের একনম্বর ক্রিকেটার, চেতনের মন্তব্যে নাখুশ বিরাট অনুরাগীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় টেস্ট দল থেকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন ছিল কে হবে পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল সেই জল্পনার ঘটান ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। তিনি বলেন, রোহিত শর্মা হচ্ছেন বিরাট পরবর্তী ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। অর্থাৎ ভারতীয় দলের তিন ফরম্যাটে ক্রিকেটেই এবার অধিনায়কত্ব করবে হিটম্যান রোহিত শর্মা। কিন্তু তার পরবর্তী মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, রাজনীতিতে শোকের ছায়া

বলাবাহুল্য, বিরাটের অবর্তমানে রোহিত যে পরবর্তী টেস্ট অধিনায়ক হবেন, কমবেশি জানাই ছিল সকলের। তবে হিটম্যান প্রসঙ্গে চেতন শর্মার বক্তব্যে নাখুশ বিরাট অনুগামীরা। তিনি বলেন, “এই মুহূর্তে রোহিত দেশের একনম্বর ক্রিকেটার। ও সব ফরম্যাটে খেলছে। এই ধরনের বড় ক্রিকেটার দেশকে নেতৃত্ব দিলে নির্বাচক কমিটির কাছে আরও ভাল ভাল অধিনায়ক তৈরি করার সময় থাকে। আর রোহিতের অধীনে খেলে অধিনায়ক হিসাবে পরিপক্ক হওয়াটাও ভাল ব্যাপার।”

রোহিত দেশের একনম্বর ক্রিকেটার, ক্ষোভে ফুঁসছে বিরাট ভক্তরা 

Rohit Sharma is new Test captain; selectors start transition with exclusion of Cheteshwar Pujara, Ajinkya Rahane, Ishant Sharma, Wriddhiman Saha | Cricket News - Times of India
রোহিত দেশের একনম্বর ক্রিকেটার, চেতনের মন্তব্যে নাখুশ বিরাট অনুরাগীরা

যা কিছুতেই মেনে নিতে পারছেননা কোহলির সমর্থকরা। অনেকের দাবি, রোহিতের হয়েই কথা বলছেন চেতন শর্মা। এসবের মাধ্যমে কোহলিকে ছোট করা হচ্ছে। আবার কেউ বলছেন, চেতন শর্মার মতো লোকেদের জন্যই বর্তমানে বিরাটের শত্রু হয়েগেছে বিসিসিআই। তবে ফর্মের দিকে তাকালে এবার কিছুটা হলেও এগিয়ে রয়েছেন মিস্টার হিটম্যান শর্মা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত