আগামী কাল মাধ্যমিকের ফল, কোথায় ও কীভাবে দেখবেন রেজাল্ট

শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা, জানুন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাত পোহালেই লক্ষ লক্ষ পড়ুয়ার জীবনের বড় দিন। শুক্রবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ভোটের আবহ কাটতেই ফলপ্রকাশের দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি। তার কিছুক্ষণ পর থেকেই অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তাই শেষ মুহূর্তে আর কোনও বিভ্রান্তি নয়, কোথায় এবং কীভাবে ফল দেখা যাবে, জেনে নিন বিস্তারিত।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্যজুড়ে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী এ বছরের পরীক্ষায় অংশ নেয়। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৪ হাজারেরও বেশি এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

এবার ফল প্রকাশে কিছুটা দেরি হওয়ায় প্রশ্ন উঠেছিল বহু মহলে। পর্ষদ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হওয়ায় বহু শিক্ষক ভোটের কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণেই ফল প্রকাশ পিছিয়ে যায়। যদিও পরীক্ষার্থীদের নম্বর অনেক আগেই জমা পড়েছিল পর্ষদের কাছে। অবশেষে ভোটপর্ব মিটতেই ফলপ্রকাশের দিন চূড়ান্ত করা হয়।

শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও নাম ব্যবহার করে রেজাল্ট দেখতে পারবেন।

ফলাফল দেখা যাবে একাধিক ওয়েবসাইটে।

এছাড়াও মোবাইলে প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results এবং Edutips App ডাউনলোড করেও ফলাফল জানা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর