West Bengal education

West Bengal education

পড়ুয়া নেই, স্কুলও কি বদলাবে? ৪১৩৩ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ খতিয়ে দেখছে রাজ্য

রাজ্যের ৪১৩৩টি স্কুলে কোনও পড়ুয়া নেই। এবার স্কুলগুলির জমি, ভবন ও পরিকাঠামোর ভবিষ্যৎ খতিয়ে দেখতে জেলাস্তরে কমিটি গঠন করছে সরকার।

ফের বদল উচ্চমাধ্যমিক সেমেস্টার-৩ পরীক্ষার রুটিন! দেখুন নতুন সূচী

পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে ফের বদল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টারের রুটিন। করম পুজোর কারণে ২২ সেপ্টেম্বরের সব ভোকেশনাল পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর করা হয়েছে।

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ হোক, দ্রুত শুনানির আর্জি হাই কোর্টে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের আবহে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি ফের উঠল কলকাতা হাই কোর্টে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণের দাবিতে দায়ের মামলার দ্রুত শুনানি চাওয়া হয়েছে।

বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০-কে শোকজ! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

রাজ্যজুড়ে মাদ্রাসা সমীক্ষার পর ২৫২টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে হতে পারে পরবর্তী পদক্ষেপ।

‘টেট’ না পাশ করলে চাকরি যাবে? সুপ্রিম নির্দেশে ৯০ হাজার শিক্ষককে ঘিরে নতুন করে বাড়ল উদ্বেগ

২০১১ সালের আগে নিয়োগ পাওয়া প্রায় ৯০ হাজার কর্মরত শিক্ষকের টেট নিয়ে তৎপরতা শুরু রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি জানতে SSC ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর।

স্কুল শিক্ষা দফতরে বড়সড় রদবদল! একসঙ্গে ৫৭ আধিকারিকের বদলি, জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরেও ব্যাপক পরিবর্তন

স্কুল শিক্ষা প্রশাসনে একসঙ্গে ৫৭ আধিকারিককে বদলি করল রাজ্য সরকার। জেলা বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারিক স্তরেও বড় পরিবর্তন।

‘আম্মা-আসমান-দোস্ত’ বদলের ভাবনা, স্কুলের পাঠ্যবইয়ে আসছে দেশভাগ-উদ্বাস্তু থেকে নতুন চাষও

স্কুলের পাঠ্যবইয়ে শব্দ ও নাম বদলের প্রস্তাবের পাশাপাশি ইতিহাসে দেশভাগ-উদ্বাস্তু এবং কর্মশিক্ষায় আধুনিক কৃষি, ছাদবাগানের মতো বিষয় যুক্ত করার ভাবনা।

জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের বদলি ও রিলিজে নিষেধাজ্ঞা, নির্দেশিকা দিল স্কুলশিক্ষা দফতর

স্কুলশিক্ষা দফতরের নতুন বিজ্ঞপ্তিতে জনগণনার দায়িত্বে থাকা শিক্ষকদের বদলি ও রিলিজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ। কেন ১৫ দিনের অতিরিক্ত সময়, তা নিয়েই প্রশ্ন তুলছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।

প্রতি জেলায় ২টি ‘সিএম শ্রী’ স্কুল, ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষা! শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর

শিক্ষক দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রতিটি জেলায় আপাতত দুটি করে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট তৈরি হবে। ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে পড়ুয়ারা।

২৬ হাজার নিয়োগে বড় স্বস্তি, সময় বাড়াল সুপ্রিম কোর্ট, ২০২৭-এর মে পর্যন্ত চলবে প্রক্রিয়া

২৬ হাজার শূন্যপদে নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য ও এসএসসির আবেদন মেনে সময়সীমা ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়বে না।

SSC-র ৩৬ হাজার নিয়োগে ফের জট! OBC ‘এডিট’ অপশনে বদলের দাবি, সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি

SSC-র ৩৬ হাজার শিক্ষক নিয়োগে OBC সংরক্ষণ নিয়ে নতুন মামলা। OBC-A থেকে বাদ পড়া EWS-যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে ‘Edit’ অপশনে পরিবর্তনের দাবি উঠেছে। সোমবার হাইকোর্টে শুনানি।

WBJEE কাউন্সেলিংয়ে ৭২ ঘণ্টায় নিয়ম বদল, ভর্তি হয়েও ফের সুযোগ পেলেন পড়ুয়ারা

WBJEE 2026 কাউন্সেলিংয়ের নিয়মে বড়সড় সংশোধন। Centralised Counselling-এ ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারাও এবার Common Online Decentralised Counselling-এ অংশ নিতে পারবেন।

বাংলার ৪১৩৩টি স্কুলে কোনও পড়ুয়াই নেই, তবে চাকরি করেন ১৯ হাজার শিক্ষক!

UDISE+ 2025-26 রিপোর্টে বাংলার স্কুলশিক্ষায় চমকে দেওয়ার মতো বৈষম্য। ৪১৩৩টি স্কুলে পড়ুয়া নেই, অথচ ১৯,৫০২ শিক্ষক যুক্ত। উল্টো দিকে ৬৭৬৯ স্কুলে মাত্র একজন শিক্ষক।

বাংলার ৪১৩৩ স্কুলে একজনও পড়ুয়া নেই, অথচ শিক্ষক ১৯,৫০২! এক শিক্ষকের স্কুলে ২.২৯ লক্ষ পড়ুয়া, চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে

বাংলার স্কুলশিক্ষায় চাঞ্চল্যকর বৈষম্য। UDISE+ রিপোর্টে ৪১৩৩ স্কুলে শূন্য পড়ুয়া, অথচ ১৯৫০২ শিক্ষক। আবার ৬৭৬৯টি স্কুলে এক শিক্ষকের উপর ২.২৯ লক্ষ পড়ুয়া।

যাদবপুরে বৈঠক শেষে গেটের সামনে পড়ে গেলেন উপাচার্য, ‘নাটক’ বলে কটাক্ষ বাম ছাত্রদের

বৈঠক শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পড়ে গেলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ বাম ছাত্র সংগঠনের সদস্যের। তদন্ত কমিটি নিয়েও বড় সিদ্ধান্ত।

রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের প্রতিশ্রুতি আর বাস্তব—যুক্তি সাজাতে গিয়ে ভুল উদাহরণ শমীকের!

রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। অথচ ২৪৭ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতিতে বিজেপি নেতা-মন্ত্রীদের নিয়োগ ঘিরে উঠেছে প্রশ্ন। শমীক ভট্টাচার্যের আরাবুল-উদাহরণ নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক।

পরিচালন কমিটির মাথায় বিজেপি-র জনপ্রতিনিধিরা, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্যের

শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতির পরেও পশ্চিমবঙ্গের ২৪৭টি সরকারপোষিত কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে সিংহভাগ বিজেপি জনপ্রতিনিধির নাম প্রকাশ্যে। সরকারের ব্যাখ্যার পাশাপাশি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষামহলের একাংশ।

২৬ হাজার চাকরি বাতিল: যোগ্য শিক্ষকদের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে SSC ও পর্ষদ

২৬ হাজার শিক্ষক চাকরি বাতিল মামলায় নতুন মোড়। যোগ্য শিক্ষকদের কাজের মেয়াদ ৩১ অগস্টের পর বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেল SSC ও মধ্যশিক্ষা পর্ষদ।

জনগণনার ডিউটি করলে ‘অন ডিউটি’ শিক্ষকরা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য বড় স্বস্তি। কলকাতা হাইকোর্ট জানাল, এই ডিউটি ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে। স্কুলের পঠনপাঠনও যাতে ব্যাহত না হয়, দিতে হবে গুরুত্ব।

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি! পাল্টা নিশানায় এবিভিপি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় এবার থানায় লিখিত অভিযোগ কর্তৃপক্ষের। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত।

যাদবপুরে আন্দোলনের নামে ঐতিহ্যে আঘাত! ভেঙে পড়ল নন্দলাল বসুর নকশা করা প্রতীকের অংশ

দু’দিনের অশান্তিতে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ABVP-SFI বিক্ষোভের মধ্যেই ক্ষতিগ্রস্ত নন্দলাল বসুর নকশা করা ঐতিহাসিক প্রতীকের অংশ। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উপাচার্য।

জাতীয় শিক্ষানীতি আসার আগেই বদল পরীক্ষায়! বাংলায় শুরু PARAKH, বদলাবে পড়ুয়াদের রিপোর্ট কার্ড

জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর হওয়ার আগেই বাংলায় PARAKH মূল্যায়ন পদ্ধতির প্রস্তুতি শুরু। বদল আসতে পারে স্কুলের পরীক্ষা, প্রশ্নপত্র ও পড়ুয়াদের রিপোর্ট কার্ডে।

আগামী শিক্ষাবর্ষেই স্কুলপাঠ্যে শ্যামাপ্রসাদ, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বড় সিদ্ধান্ত শুভেন্দুর

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা শুভেন্দু সরকারের। প্রকাশ হবে বইও।

আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ, নবান্নের বৈঠকে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রাজ্য সরকারের। বিশ্ববিদ্যালয় স্তরেও হবে পড়াশোনা।

১৪ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং স্থগিত, ফের অনিশ্চয়তায় শিক্ষক নিয়োগ

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ফের ধাক্কা। ১৪ অগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকা কাউন্সেলিং স্থগিত SSC-র। OBC সংরক্ষণ নিয়ে আইনি পরামর্শের জেরে থমকাল নিয়োগ প্রক্রিয়া।