Virat Kohli : ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, রোহিতের সঙ্গে ওপেন করার সম্ভাবনা বিরাটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের শুরু থেকেই গোটা দেশে দাপট দেখাতে শুরু করেছিল করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে দেশের একাধিক শহরে গিয়ে ম্যাচ খেলা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেই মনে করেছিল বিসিসিআই। তাই ওয়ানডে সিরিজের জন্য আমেদাবাদ ও টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে বেছে  নেওয়া হয়েছে কলকাতাকে। যেখানে রোহিতের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে শুরুতেই সকলকে চমকে দিতে পারে দলের লাইনআপ।

আরও পড়ুনঃ ঠিক কি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাপ্পি লাহিড়ীর? জানা গেলো অবশেষে

প্রথমে ফাঁকা স্টেডিয়ামেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েণ্টি সিরিজ করার ভাবনা ছিল বিসিসিআইয়ের। তবে রাজ্যে কোভিডবিধি শিথিল হতেই মাঠে দর্শক ফেরানোর আর্জি নিয়ে বোর্ডে দ্বারস্থ হয় সিএবি কর্তারা। প্রথম দুই ম্যাচে অনুমতি না মিললেও তৃতীয় ম্যাচের জন্য শর্ত সাপেক্ষে দেওয়া হয় অনুমতি। মোট ২৪ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়ার কথা জানানো হয়। কিন্তু কিভাবে বিক্রি হবে ম্যাচের টিকিট, সেবিষয়ে এখনও অব্দি জানানো হয়নি কোনও কিছু।

তবে এখানেই শেষ নয়। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে আয়োজিত এই সিরিজে রোহিত শর্মার সঙ্গে নাকি ওপেনিং করতে দেখা যাবে বিরাট কোহলিকে। যা নিয়ে উন্মাদনা চরমে পৌঁছেছে আপামর ক্রিকেট অনুরাগীদের।

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ওপেন করবেন কোহলি ? 

India's new order in T20Is: Rohit, Virat, Surya, Shreyas, Hardik, Pant | Sports News,The Indian Express
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, রোহিতের সঙ্গে ওপেন করার সম্ভাবনা বিরাটের

উল্লেখ্য, আজ ব্যাট করে ৭৩ রান সংগ্রহ করতে পারলেই নয়া রেকর্ড গড়বেন কোহলি। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বচ্চো রানের শিরোপা উঠবে তার মাথায়। তা সত্যি হলে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর যে আসতে চলেছে, সেকথা বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত