নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত সঙ্গীত শিল্পী তথা সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের জুহুর একটি নার্সিংহোমে তাঁর জীবনাবসান হয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল। গত বছর এপ্রিল মাসে করোনা সংক্রমণ ধরা পড়ে তার শরীরে।
আরও পড়ুনঃ বাপ্পি লাহিড়ীর প্রতিটি গয়নার পিছনে রয়েছে সুপারহিট গানের গল্প


সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন পর সুস্থ হয়ে ফিরেছিলেন। পরে শারিরীক অবনতি হওয়ার দরুন মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিল্পী তথা সুরকার বাপ্পি লাহিড়ী। কিন্তু ঠিক কি কারণে মৃত্যু হল এই বাঙালি প্রখ্যাত সুরকারের? ডাক্তারী পরিভাষায় বাপি লাহিড়ীর মৃত্যুর কারণ, অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া।

এটি কি ধরনের অসুখ? কি হয় এই অসুখ হলে? অবস্ট্রাক্টিভ স্লিপ এপনিয়া হলো ঘুম সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি রোগ। এই রোগ ঘুমোনোর সময় ব্যক্তির নিঃশ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এর ফলে মুখগহ্বরের টাকরা , আলজিভ জিহ্বা, জিভ, টনসিল এর মত অংশকে ধরে রাখে।
ঠিক কি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাপ্পি লাহিড়ীর? জানা গেলো অবশেষে
ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি বন্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানান এই রোগের ফলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেক বেশি বৃদ্ধি পায়। আমাদের প্রিয় শিল্পী সঙ্গীত পরিচালক সকলের প্রিয় বাপ্পি দা দীর্ঘদিন ধরেই এই রোগে আক্রান্ত ছিলেন। আর অবশেষে গতকাল রাতেই ঘুমের মধ্যেই তিনি পাড়ি দিলেন অজানার দেশে।









