নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৬৯ বছর বয়সী ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। যুগের সঙ্গে ছন্দ মিলিয়ে তার সঙ্গীতের অবদান ভুলতে পারবে না তাঁর অনুরাগীরা। ৭০ এর দশক থেকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে চলেছেন গোল্ড কিং। কিন্তু শরীরে থাকা গহনার জন্য আরও বেশী পরিচিতি ছিল তার।
২০১৪ সালে শ্রীরামপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেবার নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম সোনা পাশাপাশি ৪.৬২ কিলোগ্রাম রূপো পড়তেন তিনি। বাপ্পি লাহিড়ীর প্রতিটি গয়নার পিছনে রয়েছে সুপারহিট গানের গল্প।
একটি পুরাতন সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন, হরে রামা হরে কৃষ্ণ লকেটটি তাকে প্রথম দিয়েছিলেন তার মা। এরপরেই প্রথম হিট অ্যালবাম জখমি। সোনা পড়লেই ভাগ্য খুলত তাই পরিবারের তরফ থেকে সোনা উপহার পেয়েছেন তিনি। ১৯৭৭ সালে স্ত্রী চিত্রাণী তাকে একটি গণেশের নেকলেস দিয়েছিলেন সেটা পরেই পর পর দুটি হিট ‘আপ কি খাতির’ এবং ‘বোম্বাই সে আয়া মেরা দোস্ত’।
তিনি মনে করতেন তার শরীরের থাকা গণেশের দুটি লকেট সঙ্গীত জীবনকে আর ও বেশী সমৃদ্ধ করে তুলেছিল। সেটার কারণেই গিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম পৌঁছে গিয়েছিল। এমনকি মেয়ের দেওয়া সরস্বতীর লকেট সর্বদা পড়ে থাকতেন।
বাপ্পি লাহিড়ীর প্রতিটি গয়নার রহস্য

শুধুমাত্র হিন্দি ছবি নয়, বাংলা ছবিতেও ‘অমরসঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘অমর প্রেম’ সহ একাধিক হিট অ্যালবাম দিয়ে গেছেন তিনি। মঙ্গলবার ডিস্কো কিংয়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা অবধি তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন অনুরাগীরা।



